ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা গড়ে ওঠার পেছনে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষা খাতের কর্মকর্তা ও স্কুল নির্মাণে সহায়তাকারীদের ধন্যবাদ জানিয়ে পেজেশকিয়ান বলেন, আজ আমরা যদি নিজেদের দেশকে রক্ষা করতে, ক্ষেপণাস্ত্র তৈরি করতে এবং হুমকির বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হয়ে থাকি, তবে তার পেছনে আমাদের শিক্ষাব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, এই সক্ষমতা অর্জনের পথ তৈরি করেছে তারা।
সূত্র: দ্য ডন
.@drpezeshkian : Iran’s defense and missile capabilities owe much to universities and schools https://t.co/DmcKyqTQwU https://t.co/ItbYOsQcdT
— IRNA News Agency ☫ (@IrnaEnglish) October 17, 2026
সৌদি-হুথি যুদ্ধবিরতিতে সহায়তা করতে প্রস্তুত ইরান