ইভেন্ট প্ল্যানিংয়ে নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ, থাকছে যেসব সুযোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ১৩:০৯ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৩:০৯

হোয়াটসঅ্যাপে অনুষ্ঠান বা আড্ডার আয়োজন ও ব্যবস্থাপনা আরও সহজ করতে অ্যাপটির ইভেন্টস সুবিধা সম্প্রসারণ করছে মেটা। নতুন সুবিধার মাধ্যমে গ্রুপ চ্যাটে শুধু ইভেন্ট তৈরি ও আমন্ত্রণ পাঠানোই নয়, আয়োজনের বিস্তারিত তথ্য জানানো এবং অংশগ্রহণকারীদের সঙ্গে যোগাযোগ রাখার সুযোগও বাড়বে। এতে বন্ধুদের নিয়ে জন্মদিনের আয়োজন, ঘরোয়া অনুষ্ঠান কিংবা অন্য বন্ধুদের গেট-টুগেদারের মতো আয়োজনের পরিকল্পনা করতে আলাদা ইভেন্ট প্ল্যানিং প্ল্যাটফর্মের ওপর নির্ভরতা কমবে।

নতুন ব্যবস্থায় যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই, তাদেরও ইভেন্টে ইনভিটেশন পাঠানোর সুযোগ রাখা হয়েছে। এ জন্য ইভেন্ট তৈরি করে একটি আমন্ত্রণ লিংক শেয়ার করতে হবে। লিংক পাওয়া ব্যক্তিরা হোয়াটসঅ্যাপ ইনস্টল বা অ্যাকাউন্ট তৈরি না করেই উক্ত ইভেন্টটির বিবরণ দেখতে এবং অংশগ্রহণের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারবেন। ফলে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তাদেরও একই ইভেন্টে যুক্ত করা সহজ হবে।

ইভেন্টের আমন্ত্রণ আরও আকর্ষণীয় করতে এতে কভার ছবি যুক্ত করার সুযোগও রাখা হয়েছে। পাশাপাশি অতিথিদের জন্য নিজেদের পছন্দমতো রিমাইন্ডার পাঠাতে পারবেন ইভেন্টের আয়োজকেরা। আমন্ত্রিত ব্যক্তিরা চাইলে তাদের সঙ্গে আরও একজন অতিথি নিয়ে আসার সুযোগও পাবেন। এতে আয়োজকেরা আগে থেকেই অনুষ্ঠানে সম্ভাব্য অতিথির সংখ্যা সম্পর্কে ধারণা পাবেন।

ইভেন্ট ব্যবস্থাপনার জন্য হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে আলাদা ‘ইভেন্টস হোম’ বিভাগ। অ্যাপের সেটিংস মেনুতে ইভেন্টস নির্বাচন করলে সেখানে ব্যবহারকারীর তৈরি করা এবং তাকে আমন্ত্রণ জানানো, দুই ধরনের আয়োজনের তালিকা দেখা যাবে। পাশাপাশি অতীত ও আসন্ন ইভেন্টের তথ্য, আমন্ত্রণ এবং অতিথিদের উপস্থিতি-সংক্রান্ত সিদ্ধান্তও এক জায়গা থেকে পরিচালনা করা যাবে।

ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টিও বিবেচনায় রেখেছে মেটা। যাদের সঙ্গে আয়োজকের পরিচয় নেই, তাদের কাছে আয়োজকের ফোন নম্বর প্রকাশ করা হবে না। আর যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই, তারা আমন্ত্রণে সাড়া দেওয়ার পরই অনুষ্ঠানের ঠিকানা দেখতে পারবেন।

হোয়াটসঅ্যাপে আগে থেকেই ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে ইভেন্ট তৈরির সুযোগ ছিল। নতুন সংযোজনের ফলে সুবিধাটি আরও বিস্তৃত হচ্ছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়াই আমন্ত্রণ গ্রহণের সুযোগ চালুর মাধ্যমে পার্টিফুলের মতো জনপ্রিয় ইভেন্ট প্ল্যানিং সেবার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চাইছে প্ল্যাটফর্মটি। মেটা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য নতুন সুবিধা চালু করা হবে।

/এসএইচএম/
সম্পর্কিত
এক জায়গায় চ্যাট ও কাজের সুবিধা, ডেস্কটপ অ্যাপে পরিবর্তন আনছে ওপেনএআই
মিশিগান সিনেট প্রার্থীর পক্ষে ভারত থেকে ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগ
ফেসবুকের পুরোনো পোস্ট অন্য প্ল্যাটফর্মে নেবেন যেভাবে
সর্বশেষ খবর
গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে ২ জনের মৃত্যু, পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা প্রতিমন্ত্রীর
গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে ২ জনের মৃত্যু, পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা প্রতিমন্ত্রীর
বিএনপির সমাবেশে যুবদলের কর্মীকে মারধর
বিএনপির সমাবেশে যুবদলের কর্মীকে মারধর
লাদাখে সাড়ে ১৩ হাজার ফুটে বিমান অবতেরণ করে ভারতীয় বিমান বাহিনীর বিশ্ব রেকর্ড
লাদাখে সাড়ে ১৩ হাজার ফুটে বিমান অবতেরণ করে ভারতীয় বিমান বাহিনীর বিশ্ব রেকর্ড
মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস হৃদয়ের
মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস হৃদয়ের
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম