মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক স্থগিতের মেয়াদ আরও বাড়ালো চীন

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ১৭:০৫ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৭:০৫

যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ২৪ শতাংশ শুল্ক এবং মার্কিন জাহাজগুলোর বিশেষ বন্দর ফি স্থগিতের সিদ্ধান্ত আরও দুই মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া সোমবার স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশনের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

সিনহুয়া জানায়, ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার সম্মেলনের সমঝোতা বাস্তবায়নে চীন এই সিদ্ধান্ত নিয়েছে। এই মেয়াদে ২৪ শতাংশ অতিরিক্ত শুল্ক স্থগিত থাকলেও ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক বহাল থাকবে। ওয়াশিংটন শীর্ষ সম্মেলনের পর উভয় দেশ পরস্পর ৬ হাজার কোটি ডলারের শুল্ক ছাড়ের প্রস্তাব করেছিল, যার মধ্যে ২০২৪ সালে চীনের আমদানিকৃত ১ হাজার ৭০০ কোটি ডলারের মার্কিন কৃষি পণ্যও ছিল। তবে পরিকল্পনাটি এখনও চূড়ান্ত হয়নি।

স্টেট কাউন্সিল বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র অবৈধ ঘোষিত ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট-এর শুল্কগুলোকে সেকশন ৩০১ শুল্ক দিয়ে প্রতিস্থাপনের যে ইচ্ছা প্রকাশ করেছে, চীন তার পরবর্তী পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত শুল্ক ব্যবস্থা সামঞ্জস্য করবে।

এদিকে পৃথক এক সিদ্ধান্তে চীনের পরিবহন মন্ত্রণালয় জানায়, মার্কিন জাহাজের ওপর বিশেষ বন্দর ফি আদায় স্থগিত এবং তাদের জাহাজ নির্মাণ শিল্পের প্রভাব সংক্রান্ত তদন্ত ২০২৭ সালের ১০ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। গত বছরের নভেম্বরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত বৈঠকে পৌঁছানো ঐকমত্যের ভিত্তিতেই এই পদক্ষেপ বজায় রাখছে বেইজিং।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পের ইরান যুদ্ধ পরিকল্পনা দেখার দাবি ইরাকি প্রধানমন্ত্রীর, কী আছে তাতে?
কোন শর্তে ইরানে হামলার শঙ্কা উড়িয়ে দিলেন ট্রাম্প?
আমি ধার্মিক মানুষ, স্বর্গে যাবো: ট্রাম্প
সর্বশেষ খবর
‘প্রকল্পের পর প্রকল্প, নিরাপদ পানির অপেক্ষায় দুই উপজেলার মানুষ’
‘প্রকল্পের পর প্রকল্প, নিরাপদ পানির অপেক্ষায় দুই উপজেলার মানুষ’
ঋতুপর্ণাদের নতুন কোচে আপত্তি কিরণের!
ঋতুপর্ণাদের নতুন কোচে আপত্তি কিরণের!
হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
সেনাসদস্য তিতাস হত্যার ৪ দিন পর মামলা, প্রধানসহ অধিকাংশ আসামি রোহিঙ্গা
সেনাসদস্য তিতাস হত্যার ৪ দিন পর মামলা, প্রধানসহ অধিকাংশ আসামি রোহিঙ্গা
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’