আতশবাজির বর্জ্যে ঢাকলো নিউ জার্সির সড়ক, ভারতীয়দের দীপাবলি উদযাপন নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক 
১০ নভেম্বর ২০২৬, ১৪:২৮ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৪:২৯

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দীপাবলি উদযাপনের পর রাস্তাজুড়ে পড়ে থাকতে দেখা গেছে আতশবাজির বাক্স, মোড়ক, ছাই ও নানা ধরনের আবর্জনা। উৎসবের পর সড়কের এমন দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসী ভারতীয় নাগরিকদের দায়িত্ববোধ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

জার্সি সিটি ও ইন্ডিয়া স্ট্রিটসহ বিভিন্ন এলাকার এসব ভিডিওতে দেখা যায়, ব্যাপক আতশবাজি ও পটকা ফোটানোর পর সড়কে জমে আছে বিপুল পরিমাণ বর্জ্য। বাতাসে তখনও ধোঁয়া ভাসছিল। কোথাও কোথাও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায় পুলিশ সদস্যদের। জমে থাকা আতশবাজির বর্জ্য ও আবর্জনা সরাতে শক্তিশালী পানির ধারা ব্যবহার করেন দমকলকর্মীরা। পানির প্রবল চাপে সড়কজুড়ে ছড়িয়ে থাকা বর্জ্য ধীরে ধীরে সরে যেতে দেখা যায় ভিডিওতে। এ সময় সড়ক পরিষ্কারের কাজ দেখতে সেখানে জড়ো হন অনেকে।

উৎসবের কারণে স্বাভাবিক যান চলাচলেও বিঘ্ন ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী ভারতীয় নাগরিকদের সচেতনতা নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয় জনগোষ্ঠীর ওপর এমন উদযাপনের প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আলোচনায় এসেছে শব্দের মাত্রা, আতশবাজি ব্যবহারের বিধিনিষেধ এবং উৎসব উদযাপনের সময় জনপরিসরের প্রতি মানুষের দায়িত্বের বিষয়টিও।

নিউ জার্সিতে দীপাবলির পর এমন দৃশ্য এবারই প্রথম নয়। এর আগেও উৎসবের পর সড়ক পরিষ্কার করতে যুক্তরাষ্ট্রের দমকলকর্মীদের পানি ছিটানোর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সে সময়ও আবর্জনা ফেলা ও জনপরিসরে মানুষের আচরণ নিয়ে একই ধরনের বিতর্ক তৈরি হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kesav Cheruk (@kesavcheruk)

/এএস/ 
সম্পর্কিত
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
২৫০ বছরের সামরিক ইতিহাস টেনে অভিশংসনের হুমকি উড়িয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
সংসদ চলমান থাকতে সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন: প্রশ্ন জামায়াত এমপির
সংসদ চলমান থাকতে সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন: প্রশ্ন জামায়াত এমপির
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’