পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিতর্কিত’ মন্তব্য করার অভিযোগে কলকাতা পুলিশের এক পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অধীনস্থ মেডিক্যাল কলেজ আউটপোস্টের সাবেক কর্মকর্তা ও বর্তমানে সশস্ত্র পুলিশের প্রথম ব্যাটালিয়নে কর্মরত পরিদর্শক এখলাখ আহমেদকে গত ৯ নভেম্বর বরখাস্ত করেন কমিশনার অজয় কুমার নন্দ।
বরখাস্তের আদেশে বলা হয়, তদন্ত চলাকালে এখলাখ আহমেদের পদে বহাল থাকা জনস্বার্থের জন্য ক্ষতিকর। সাময়িক বরখাস্তের সময় তিনি তার মূল বেতনের ৫০ শতাংশ ও নিয়মানুযায়ী জীবনধারণ ভাতা পাবেন। একই সঙ্গে সরকারি সরঞ্জামগুলো সেন্ট্রাল ডিভিশনের রিজার্ভ অফিসারের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের বিরুদ্ধে এ মন্তব্যের জেরে তার বিরুদ্ধে এই বিভাগীয় ব্যবস্থা ও আনুষ্ঠানিক তদন্ত শুরু হলো।
উল্লেখ্য, করোনাকালে প্লাজমা থেরাপির শুরুর দিকে প্রথম পুলিশ কর্মকর্তা হিসেবে প্লাজমা দান করে বিশেষ স্বীকৃতি পেয়েছিলেন এখলাখ আহমেদ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে: ভারত
এআই জোয়ারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়ালো ১ ট্রিলিয়ন