বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে নেতা বললেন, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ২২:২৭ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২২:৩১

নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে একটি বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সমালোচনা শুরু হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন ওই বিরিয়ানির দোকানে প্রবেশ করে উত্তেজিত অবস্থায় বলছেন, ‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’। এ সময় তার আশপাশে বেশ কয়েকজন ব্যক্তিকে দেখা গেছে। বাজারের মধ্যে শত শত মানুষের সামনে এমন প্রকাশ্য হত্যার হুমকির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় ‘আল্লাহর দান বিনিয়ানি হাউজ’ নামের একটি দোকানে খাবারের মূল্য পরিশোধ নিয়ে এক নারী ক্রেতার সঙ্গে প্রতিষ্ঠানের ম্যানেজার খোকন মিয়ার বাগবিতণ্ডা হয়। এর জের ধরে ওই নারী গিয়ে মৎস্যজীবী দলের নেতা এইচ এম হোসেনকে নিয়ে ওই দোকানে প্রবেশ করেন। এ সময় ম্যানেজার খোকনের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে জেলা মৎস্যজীবী দলের সভাপতি হোসেন ম্যানেজারকে গুলি করার হুমকি দেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই বিরিয়ানির দোকানের এক কর্মচারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক নারী চার প্যাকেট বিরিয়ানি নিতে আসেন। তিনি ক্যাশে টাকা না দিয়েই টাকা পরিশোধ করেছেন দাবি করে খাবার নিতে চান। তখন ম্যানেজার বলেছেন টাকা পাননি। সেইসঙ্গে খাবার দিতে অস্বীকৃতি জানালে ওই নারীর সঙ্গে ম্যানেজারের বাগবিতণ্ডা হয়। এরপরে ওই নারী বেরিয়ে গিয়ে মৎস্যজীবী দলের নেতা হোসেনসহ কয়েকজনকে নিয়ে দোকানে আসেন। এ সময় ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি দেন হোসেন।’

এ বিষয়ে জানতে চাইলে কোনও কথা বলতে রাজি হননি ম্যানেজার খোকন মিয়া। গুলি করে হুমকির ব্যাপারে জানতে এইচ এম হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

তবে প্রকাশ্যে এমন হুমকির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে ঘটনার সমালোচনা করেছেন। স্থানীয় দুজন ব্যবসায়ী জানিয়েছেন, প্রকাশ্যে এভাবে গুলি করে হত্যার হুমকি দেওয়া ব্যবসায়ীদের জন্য উদ্বেগজনক। অভিযুক্ত নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিডিওটি আমরা যাচাই-বাছাই করে দেখছি। যদি যাচাই-বাছাই শেষে হুমকির সত্যতা পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিডিওতে দেখা যাচ্ছে, গুলি করার হুমকি দেওয়া হয়েছে। তবে কোনও অস্ত্র প্রদর্শন করা হয়নি। আমাদের কাছে এখনও ওই দোকানের কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
জম্মু-কাশ্মীরে পুলিশ ক্যাম্পে হামলা, আহত ৩ সদস্য
‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
অস্ত্রের ছবি দেখিয়ে প্রাণনাশের হুমকি-চাঁদাবাজি, কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ গ্রেফতার
সর্বশেষ খবর
অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা
অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা
খাজার বিস্ফোরক মন্তব্যের পর স্ত্রীর সঙ্গে তর্কে জড়ালেন কামিন্স
খাজার বিস্ফোরক মন্তব্যের পর স্ত্রীর সঙ্গে তর্কে জড়ালেন কামিন্স
নিকোল কিডম্যান ও ‘ডিউন’ পরিচালকের সঙ্গে হৃতিক, জেমস বন্ডের চরিত্রে চান ভক্তরা
নিকোল কিডম্যান ও ‘ডিউন’ পরিচালকের সঙ্গে হৃতিক, জেমস বন্ডের চরিত্রে চান ভক্তরা
লোকসানের পাহাড়ে রাজশাহী চিনিকল, তবুও শুরু হচ্ছে আখ মাড়াই
লোকসানের পাহাড়ে রাজশাহী চিনিকল, তবুও শুরু হচ্ছে আখ মাড়াই
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও