কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ২১:২৫ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২১:২৫

ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইন-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে কলকাতা পুলিশ। শুক্রবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার কলকাতার একটি নিম্ন আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

গত ১৮ ও ১৯ আগস্টের মধ্যবর্তী রাতে ওই অগ্নিকাণ্ডে এক শিশুসহ ৯ জন নিহত হন, যাদের অধিকাংশই চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া বাংলাদেশি নাগরিক ছিলেন। ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

অভিযোগপত্রে নাম থাকা তিনজন হলেন হোটেলটির মূল মালিক বীরেশ্বর মৈত্র, তার কাছ থেকে মাসিক ৪০ হাজার রুপিতে হোটেলটি ইজারা নেওয়া আবু জাফর এবং তার স্ত্রী সাবা জাফর। ঘটনার পরপরই বেহালার বাসা থেকে বীরেশ্বর ও পরে আবু জাফর গ্রেফতার হলেও পলাতক থাকা সাবা জাফরকে গত ২৮ অক্টোবর গ্রেফতার করে পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা জানান, ৯০ জন সাক্ষীর জবানবন্দি ও ফরেনসিক প্রতিবেদনসহ ৩৫০ পৃষ্ঠার এই অভিযোগপত্রে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) অধীনে অনিচ্ছাকৃত হত্যা, জীবন বিপন্ন করা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, ৩৫০ পৃষ্ঠার অভিযোগপত্রে ঘটনার ভয়াবহতা তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, কীভাবে হোটেলের মূল বড় কক্ষগুলো ভেঙে একাধিক ছোট কক্ষ বানানো হয়েছিল। প্রায় প্রতিটি কক্ষেই এসি ছিল। কোনও নিয়ম না মেনে এত বেশি এসি লাগানোর ফলে বিদ্যুতের ওভারলোড তৈরি হয়। বোর্ড থেকে আগুন ছড়িয়ে কক্ষগুলো গ্রাস করতে শুরু করে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, কলকাতা পৌরসভা (কেএমসি) ও পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই আবাসিক ভবনটিকে অবৈধভাবে হোটেলে রূপান্তর করা হয়েছিল।

সূত্র: টেন নিউজ

/এএ/
সম্পর্কিত
প্রেমিককে মৃত ভেবে নদীর পাড়ে ফেলে গেলো প্রেমিকার ভাড়া করা বন্ধুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
‘ভারত সামিটে’ ১১৫ বিদেশি বক্তাকে প্রবেশে বাধা দিল্লির
সর্বশেষ খবর
দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা, আরও ৩ জন গ্রেফতার
দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা, আরও ৩ জন গ্রেফতার
আরেক জেলায় বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
আরেক জেলায় বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
ঘর থেকে বাবা ও যমজ দুই মেয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
ঘর থেকে বাবা ও যমজ দুই মেয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
প্রেমিককে মৃত ভেবে নদীর পাড়ে ফেলে গেলো প্রেমিকার ভাড়া করা বন্ধুরা
প্রেমিককে মৃত ভেবে নদীর পাড়ে ফেলে গেলো প্রেমিকার ভাড়া করা বন্ধুরা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি