মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, দেখানো কাগজে কী লেখা ছিল?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৪:৫৬ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৫:০০

ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার বোলারদের শাসন করে সেঞ্চুরি তুলে নিলেন, এরপর পকেট থেকে বের করলেন একটি কাগজ। তাতে লেখা, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরি তোমার জন্য।’ ওয়ান্ডারার্সে প্রথম টেস্টের দ্বিতীয় দিন লিটন দাসের উদযাপনটা তাই কেবল একটি সেঞ্চুরির আনন্দে সীমাবদ্ধ থাকেনি, হয়ে উঠেছে বাবা-মেয়ের ভালোবাসার এক আবেগঘন মুহূর্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি মেয়ের জন্মদিনে উৎসর্গ করেছেন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার। তার মেয়ে আনায়রা আজ তিন বছর পূরণ করেছেন।

দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন ৯২ রান নিয়ে। ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন ছিল মাত্র ৮ রান। মার্কো ইয়ানসেনের করা একটি শর্ট বলে ছক্কা হাঁকান লিটন। তাতেই পূর্ণ হয় তার সেঞ্চুরি।

লিটনের এমন আবেগঘন উদযাপনে প্রশংসায় ফেটে পড়ে বাংলাদেশের ড্রেসিংরুম। দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিটি এভাবেই স্মরণীয় করে রাখেন তিনি।

টেস্ট ক্রিকেটে এটি লিটনের অষ্টম সেঞ্চুরি। প্রথম দিনের কঠিন পরিস্থিতি সামলে ঘুরে দাঁড়ানোর পর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময়েই আসে তার এই শতক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে হতাশাজনক সিরিজ কাটানোর পর লিটনের এই শতরান ফর্মে ফেরারও বড় ইঙ্গিত। 

 

/এফআইআর/
সম্পর্কিত
প্রোটিয়াদের মাটিতে নতুন ইতিহাস, যে রেকর্ডে বাংলাদেশই ‘প্রথম’
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ৪০০, এত রান করে হারেনি কেউ!
দিনের শুরুতেই লিটনের সেঞ্চুরি, শক্ত অবস্থানে বাংলাদেশ
সর্বশেষ খবর
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
থানায় বসে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু
থানায় বসে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু
যে পুকুরে ডুবে আছে একটি শহর
যে পুকুরে ডুবে আছে একটি শহর
অর্থ পাচারে বিশ্বে শীর্ষে থাকতে পারে বাংলাদেশ, ফেরাতে সময় লাগবে: টাস্কফোর্স
অর্থ পাচারে বিশ্বে শীর্ষে থাকতে পারে বাংলাদেশ, ফেরাতে সময় লাগবে: টাস্কফোর্স
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর