৩৩ বছরেই আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ১৮:০৯ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৮:০৯

বেলজিয়ামের জার্সিতে ১৬ বছরের পথচলার ইতি টানলেন রোমেলু লুকাকু। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ১৩৫ ম্যাচে ৯৪ গোলের কীর্তি গড়ে বিদায় নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার বলেছেন, নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি শান্তিতে আছেন।

বেলজিয়ামের হয়ে চারটি বিশ্বকাপে খেলেছেন লুকাকু। চলতি বছরের বিশ্বকাপেও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয় বেলজিয়ামকে। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় লুকাকুর অবস্থান পঞ্চম।

বর্তমানে তুরস্কের ক্লাব ফেনারবাচেতে খেলা এই ফরোয়ার্ড ২০১০ সালে কিশোর বয়সে বেলজিয়াম জাতীয় দলে অভিষিক্ত হন। রবিবার ইতালির বিপক্ষে নেশন্স লিগের ৪-১ গোলের জয়ের ম্যাচেও দলে ছিলেন তিনি, তবে মাঠে নামার সুযোগ পাননি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে লুকাকু লিখেছেন, ‘গত ১৬ বছর জাতীয় দলের জন্য নিজের সবটুকু দিয়েছি। দারুণ একটি যাত্রা ছিল, প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’

বেলজিয়ামের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আমাদের দলকে যে সমর্থন দিয়েছেন, তার জন্য বেলজিয়ামের সমর্থকদের ধন্যবাদ। চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। সেই মুহূর্তগুলো কখনো ভুলবো না। এখানেই থামার সিদ্ধান্ত নিয়ে আমি শান্তিতে আছি।’

চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের সাবেক এই স্ট্রাইকার বেলজিয়ামের ‘সোনালি প্রজন্মের’ অন্যতম সদস্য ছিলেন। কেভিন ডি ব্রুইনা, থিবো কোর্তোয়া ও এডেন হ্যাজার্ডের সঙ্গে খেলেছেন তিনি। ২০১৮ বিশ্বকাপে এই প্রজন্মের হাত ধরেই ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় স্থান অর্জন করে বেলজিয়াম। তবে এত তারকার উপস্থিতি সত্ত্বেও বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জিততে পারেনি দলটি।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তানকে হারাতে ভারতের ভিন্ন কৌশল
পাকিস্তানকে হারাতে ভারতের ভিন্ন কৌশল
সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ
সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ
দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে
দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে
ভরদুপুরেও ঢেকে আছে ঢাকার আকাশ, কুয়াশা নাকি অন্য কিছু?
ভরদুপুরেও ঢেকে আছে ঢাকার আকাশ, কুয়াশা নাকি অন্য কিছু?
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল