‘গোসলবিহীন যাত্রায়’ অংশ নিয়ে বিপাকে আড়াই হাজার বাইকার

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ২১:১৪ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২১:১৪

থাইল্যান্ডে শীতের শুরু উদযাপনে বার্ষিক ‘নো-বাথিং ট্রিপ’ বা ‘গোসলবিহীন যাত্রায়’ অংশ নেওয়া ২ হাজার ৫০০ জনের বেশি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। উত্তরাঞ্চলীয় ফেতচাবুন প্রদেশের ফু থাপ বোয়েক ও খাও খো পর্বতমালায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই মোটরসাইকেল শোভাযাত্রা চলে।

পুলিশ জানায়, নিয়ম ভাঙা মোটরসাইকেলগুলোর মধ্যে ১ হাজার ৩৭৯টির বাধ্যতামূলক যন্ত্রাংশ ছিল না, ৫৬৮টির নম্বরপ্লেট প্রদর্শন করা হয়নি, ৩৯৪ জন চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না, ১৮০ জন হেলমেট পরেননি এবং ৭৪ জন অবৈধভাবে পরিবর্তিত মোটরসাইকেল চালাচ্ছিলেন।

সামান্য নিয়ম লঙ্ঘন ও প্রথমবারের মতো অপরাধ করায় প্রায় ৫১০ জন চালককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তবে বিপজ্জনক আচরণের কারণে ৪৩ জনের মোটরসাইকেল জব্দ করা হয়েছে; যার সর্বোচ্চ শাস্তি কারাদণ্ড ও জরিমানা অথবা মোটরসাইকেল বাজেয়াপ্ত করা।

প্রতিবছর হাজার হাজার তরুণ চালক ও বাইক মোডিফিকেশনপ্রেমী এই যাত্রায় অংশ নেন। তবে শনিবার এই যাত্রায় পাঁচটি দুর্ঘটনায় একজন চালক নিহত এবং ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: ব্যাংকক পোস্ট

/এএ/
সম্পর্কিত
১৯ তলা আবাসিক ভবনের বুক চিরে ছুটে চলে ট্রেন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন ডিএফসি’র অর্থায়নের যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ
সর্বশেষ খবর
মিরপুরে বাসে আগুন
মিরপুরে বাসে আগুন
গোপালগঞ্জের নতুন এসপিকে নিয়ে গর্বিত নিজ গ্রামের মানুষ 
গোপালগঞ্জের নতুন এসপিকে নিয়ে গর্বিত নিজ গ্রামের মানুষ 
মাসিক ভ্যাট রিটার্ন দাখিলের বিধান ফিরিয়ে আনতে বিল সংসদে
মাসিক ভ্যাট রিটার্ন দাখিলের বিধান ফিরিয়ে আনতে বিল সংসদে
কার্যতালিকায় উঠেও পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনা হয়নি, বিরোধী দলের ক্ষোভ
কার্যতালিকায় উঠেও পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনা হয়নি, বিরোধী দলের ক্ষোভ
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল