দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ২১:৪৯ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২১:৪৯

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৬ নভেম্বর (সোমবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজের বহরে যোগ দিলো ‘ইউএসএস রুজভেল্ট’; ইরানের অর্থনীতিতে বড় ধসের পূর্বাভাস দিলেন মার্কিন অর্থমন্ত্রী; ‘বাংলাদেশি’ তকমায় ভারতে আটক ও বিতাড়নের মুখে মুসলিমরা; ‘গর্বের সাথে নন-হালাল’ নীতির জেরে লন্ডনে শিখ মালিকের রেস্তোরাঁ ঘিরে বিক্ষোভ, বন্ধের দাবি; ঘূর্ণিঝড়ের শঙ্কা: ওড়িশায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ, অন্ধ্রপ্রদেশে সমুদ্রে নিষেধাজ্ঞা; হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের; ন্যাটো ও ইউরোপকে বিভক্ত করতে চায় রাশিয়া; লোহিত সাগরের গুরুত্বপূর্ণ এলাকা ছেড়ে কেন পিছু হটলো ইয়েমেনের সেনারা; চীনের যে ‘মিরাকল’ শহরে এখনও যাননি কোনও মার্কিন প্রেসিডেন্ট; ‘জীবিত ফিরতে নাও পারি’, কারাগার থেকে বিচারপতিদের চিঠি ইমরান খানের-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং চ্যানেল ১২-এর প্রতিবেদক বারাক রাভিদ এ তথ্য জানিয়েছেন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সাত মাস পেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে রণতরীটির এই আগমন ঘটলো। এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপস্থিতি আরও জোরালো হয়েছে। বর্তমানে সেখানে ২০ হাজারের বেশি নাবিক ও মেরিন সেনার পাশাপাশি শত শত যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ২০২৬ সালের মার্চ থেকে ২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে। ট্রাম্প প্রশাসনের অব্যাহত চাপের কারণে দেশটির অর্থনীতিতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট এ কথা বলেন। গত আগস্টে শুরু হওয়া ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন।

ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর অবৈধ অভিবাসী সন্দেহে আটক, জিজ্ঞাসাবাদ ও দেশ থেকে বিতাড়নের শিকার হচ্ছেন বহু মানুষ। এমনকি ভারতীয় পরিচয়পত্র ও পারিবারিক নথি থাকা সত্ত্বেও কাউকে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে।

যুক্তরাজ্যের লন্ডনে একটি ভারতীয় রেস্তোরাঁর শিখ মালিক ‘হালাল’ খাবার বিক্রি করতে অস্বীকৃতি জানানোয় রেস্তোরাঁটি বন্ধের দাবিতে এর সামনে বিক্ষোভ করেছেন কয়েকশ' মানুষ। শুক্রবার রাতে এই বিক্ষোভের কয়েক ঘণ্টা আগেই রেস্তোরাঁর মালিককে গ্রেফতার করে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর জানিয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে- এমন আশঙ্কায় রাজ্যের দক্ষিণাঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের ওড়িশা সরকার। আগামী ১৯ নভেম্বর রাত নাগাদ ঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) ওড়িশা সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়।

হরমুজ প্রণালিতে কেশম দ্বীপের দক্ষিণ দিক থেকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। সোমবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সোমবার সকালে সাইবার অপারেশনের মাধ্যমে এমকিউএম-১৭০ মডেলের ড্রোনটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় আলোচনায় শান্তি চুক্তির বদলে ইউরোপের স্নায়ুযুদ্ধ-পরবর্তী নিরাপত্তা কাঠামো ভেঙে ফেলার মতো দাবি তুলেছে রাশিয়া। ফাঁস হওয়া নথির বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমস ও দ্য ইকোনমিস্ট জানিয়েছে, মস্কো মধ্য ও পূর্ব ইউরোপ থেকে ন্যাটোর সেনা প্রত্যাহার, জোটের সম্প্রসারণ নিষিদ্ধ এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পৃথক অনাক্রমণ চুক্তির দাবি জানিয়েছে।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে কয়েক সপ্তাহের তীব্র লড়াইয়ের পর দেশের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেন রক্ষায় সেনা পুনর্বিন্যাসের ঘোষণা দিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারপন্থি বাহিনী। এর ফলে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি সংলগ্ন এলাকাগুলোর নিয়ন্ত্রণ এখন হুথিদের হাতে চলে গেছে।

নিউ ইয়র্কের পর বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ারদের বসবাস চীনের প্রযুক্তি নগরী শেনজেনে। এপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহেই শহরটিতে পা রাখছেন নিউ ইয়র্কের বিখ্যাত সব বিলিয়নিয়ার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনিই হতে যাচ্ছেন শেনজেন সফরকারী প্রথম কোনও ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশের আধুনিকায়ন, প্রযুক্তির জয়জয়কার ও দ্রুত সম্পদ সৃষ্টির প্রতীক হিসেবে শহরটিকে তুলে ধরতে চান।

কারাগারে সঠিক চিকিৎসা না পেয়ে স্বাস্থ্যের চরম অবনতি হওয়ায় মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির শীর্ষ বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি অভিযোগ করেছেন, তাকে ও তার স্ত্রী বুশরা বিবিকে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। তার আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি শেয়ার করেছেন।

/এএ/
সম্পর্কিত
‘গোসলবিহীন যাত্রায়’ অংশ নিয়ে বিপাকে আড়াই হাজার বাইকার
মার্কিন ডিএফসি’র অর্থায়নের যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ
‘জীবিত ফিরতে নাও পারি’, কারাগার থেকে বিচারপতিদের চিঠি ইমরান খানের
সর্বশেষ খবর
লিটনের ক্যাচ মিসে চতুর্থ উইকেটের দেখা পেলেন না হাসান
লিটনের ক্যাচ মিসে চতুর্থ উইকেটের দেখা পেলেন না হাসান
বাসদের ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন, সাধারণ সম্পাদক মাসুদ রানা
বাসদের ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন, সাধারণ সম্পাদক মাসুদ রানা
চাঁদা না দিলেই গুলি-আগুন, রাজধানীতে বেপরোয়া সন্ত্রাসীরা
চাঁদা না দিলেই গুলি-আগুন, রাজধানীতে বেপরোয়া সন্ত্রাসীরা
সকাল থেকে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সকাল থেকে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর