মিয়ানমারের উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের জন্মহার কমানো: আইসিজে বিচারক

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১৭:১৯ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৭:১৯

রোহিঙ্গা জনগোষ্ঠীর বংশবৃদ্ধি রোধ ও জন্মহার কমিয়ে আনার উদ্দেশ্যেই মিয়ানমার বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল বলে রায়ে উল্লেখ করেছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া ইউজি।

রায়ে বিচারক ইউজি বলেন, মিয়ানমার এমন একটি আদেশ জারি করেছিল যেখানে ‘বাঙালি হিসেবে পরিচিত মানুষদের বিয়ের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হতো এবং বিবাহিত দম্পতিদের সন্তান নেওয়ার সংখ্যা সীমিত রাখতে হতো।’ ওই আদেশে রোহিঙ্গাদের জন্য সর্বোচ্চ দুটি সন্তান জন্মদানের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

বিচারক ইউজি ব্যাখ্যা করেন, এসব নীতি রোহিঙ্গাদের জন্মহার সীমিত করতে সফল না হলেও মিয়ানমার স্বীকার করেছে যে এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল জনগোষ্ঠীটির জন্মহার কমিয়ে আনা। রায়ে আদালত বলেন, ‘এ পরিস্থিতিতে আদালত নিশ্চিত যে ওই আদেশটি ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া একটি জোর-জবরদস্তিমূলক পদক্ষেপ, যার উদ্দেশ্য ছিল অন্ততপক্ষে এই গোষ্ঠীর ভেতরে জন্মহার হ্রাস করা। যার মধ্যে শুদ্ধি অভিযানের সময়কালও অন্তর্ভুক্ত ছিল।’

অন্যান্য পদক্ষেপের পাশাপাশি এটি রোহিঙ্গাদের বংশবৃদ্ধি রোধে রাষ্ট্রের অভিপ্রায়ের ‘ইঙ্গিতবাহী’ বলে উল্লেখ করেন আদালত।

এ ছাড়া শুদ্ধি অভিযানের সময় সংঘটিত যৌন সহিংসতার প্রসঙ্গ টেনে বিচারক ইউজি বলেন, এই জনগোষ্ঠীর ‘সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতাকে শারীরিক ও মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার’ উদ্দেশ্যেই এসব ঘটানো হয়েছিল।

সূত্র: বিবিসি বাংলা

/এএ/
সম্পর্কিত
আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্ভোগের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, রায় আইসিজের
‘২০১৭ সালে প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমার বাহিনীর টার্গেট হয়েছিল’
সর্বশেষ খবর
কারাগারে জ্যোতিকা জ্যোতি, ছিলেন অশ্রুসিক্ত
কারাগারে জ্যোতিকা জ্যোতি, ছিলেন অশ্রুসিক্ত
আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্ভোগের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ
আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্ভোগের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে ‘হত্যার পর মাটিচাপা’: পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে ‘হত্যার পর মাটিচাপা’: পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ
দায়িত্ব নিলেন বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান
দায়িত্ব নিলেন বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা