২৪ ঘণ্টায় ৪৭ হাজার কোটি টাকার বেশি আয়, হলিউডকেও টেক্কা দিল ‘জিটিএ-৬’

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
২২ নভেম্বর ২০২৬, ১৩:৩৬ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৩:৩৬

মুক্তির প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্বব্যাপী খুচরা বিক্রিতে আনুমানিক ৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার বা প্রায় ৪৭ হাজার ৬২ কোটি ১০ লাখ টাকা আয় করেছে রকস্টার গেমসের নতুন ব্লকবাস্টার ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ-৬)। মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আনুষ্ঠানিক মুক্তির আগেই ‘জিটিএ-৬’-এর ৩ কোটি ২৫ লাখ ইউনিট বিক্রি হয়েছে, যা সব প্ল্যাটফর্ম মিলিয়ে একটি নতুন রেকর্ড।

গেমটির এই উদ্বোধনী আয় ইতিহাসের সর্বোচ্চ আয়কারী কিছু চলচ্চিত্রের সঙ্গে তুলনার জন্ম দিয়েছে। রকস্টার গেমস ও টেক-টু ইন্টারঅ্যাকটিভের তথ্য অনুযায়ী, ‘জিটিএ-৬’-এর প্রথম দিনের আনুমানিক খুচরা বিক্রি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার বিশ্বব্যাপী বক্স-অফিস আয়কেও ছাড়িয়ে গেছে। প্রেক্ষাগৃহে প্রদর্শনের পুরো সময়ে সিনেমাটি প্রায় ২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার বা প্রায় ৩৬ হাজার ৫০৭ কোটি ২৭ লাখ টাকা আয় করেছিল।

প্রতিষ্ঠানগুলো ‘জিটিএ-৬’-কে ইতিহাসের সবচেয়ে বড় বিনোদনমূলক মুক্তি হিসেবে বর্ণনা করেছে, যদিও এই দাবিটি প্রতিষ্ঠানের নিজস্ব প্রকাশিত খুচরা বিক্রির অনুমানের ওপর ভিত্তি করে করা।

গেমটি মুক্তির পর খেলোয়াড়দের সাড়ার জন্য বিশ্বজুড়ে গেমারদের ধন্যবাদ জানিয়েছেন রকস্টার গেমসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্যাম হাউজার। এক বিবৃতিতে তিনি বলেন, অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে আমরা গ্র্যান্ড থেফট অটো সিক্স মুক্তির মাধ্যমে রকস্টার গেমসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছি। বিশ্বব্যাপী এই সাড়ায় প্রতিষ্ঠানটি আপ্লুত বলেও তিনি উল্লেখ করেন।

১৩ বছরেরও বেশি সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজিটির এটিই প্রথম নতুন মূল পর্ব। টেক-টু ইন্টারঅ্যাকটিভের তথ্য অনুযায়ী, এর আগের পর্ব ‘গ্র্যান্ড থেফট অটো ফাইভ’ ২০১৩ সালে মুক্তি পেয়েছিল এবং প্রথম তিন দিনে খুচরা বিক্রিতে ১ বিলিয়ন ডলার বা প্রায় ১২ হাজার ৪১৭ কোটি ৪৪ লাখ টাকা বেশি আয় করেছিল।

/এএস/ 
সম্পর্কিত
ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের অবস্থানে ক্ষুব্ধ ট্রাম্প
ছবি দিয়ে অজানা তথ্য খুঁজবেন যেভাবে, গুগল লেন্সের ব্যবহার
ইয়েমেন অভিযানে নতুন কমান্ডার সৌদি আরবের, যুদ্ধের গতি কি পাল্টাবে
সর্বশেষ খবর
জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ
জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ
ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের অবস্থানে ক্ষুব্ধ ট্রাম্প
ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের অবস্থানে ক্ষুব্ধ ট্রাম্প
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
ছবি দিয়ে অজানা তথ্য খুঁজবেন যেভাবে, গুগল লেন্সের ব্যবহার
ছবি দিয়ে অজানা তথ্য খুঁজবেন যেভাবে, গুগল লেন্সের ব্যবহার
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন