ভারত সফর দিয়ে বিদেশযাত্রা শুরু করছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

আন্তর্জাতিক ডেস্ক 
২২ নভেম্বর ২০২৬, ১৫:০৬ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৭:১৯

দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে আজ রবিবার (২২ নভেম্বর) দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ২২ থেকে ২৩ নভেম্বরের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে দুই নেতার মধ্যে টেলিফোনে আলাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা বিনিময় হয়েছিল। ভারতের সংবাদমাধ্যম উইয়ন নিউজ এ খবর জানিয়েছে।

দিল্লিতে সোমবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করবেন বালেন্দ্র শাহ। বৈঠকে দুই প্রধানমন্ত্রী বেশ কিছু সম্পন্ন হওয়া প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কর্মকর্তারা জানিয়েছেন, এই আলোচনা আগামী বছরগুলোতে দ্বিপাক্ষিক অংশীদারত্বের রাজনৈতিক দিকনির্দেশনা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। উন্নয়ন অংশীদারত্ব, জ্বালানি, জলবিদ্যুৎ, রেলপথ, যোগাযোগ (কানেক্টিভিটি), জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ সহনশীলতা, অবকাঠামো এবং প্রযুক্তি খাতে বড় ধরনের ফলাফল আসার সম্ভাবনা রয়েছে।

যোগাযোগ খাতে রামায়ণ ঐতিহ্যের অন্যতম পবিত্র দুই কেন্দ্র অযোধ্যা ও জনকপুর ধামের মধ্যে একটি নতুন যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু হতে যাচ্ছে। এই পরিষেবা তীর্থযাত্রা, ধর্মীয় পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াবে বলে আশা করা হচ্ছে। উভয় দেশ রামায়ণ সার্কিট এবং বৌদ্ধ সার্কিটসহ অভিন্ন পর্যটন রুটগুলো প্রসারের লক্ষ্যেও কাজ করছে।

প্রায় এক দশকে দুই দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান পর্যায়ে ১৭টি দ্বিপাক্ষিক সফর ও বিনিময় অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঁচটি নেপাল সফর অন্তর্ভুক্ত রয়েছে। নেপাল ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার ভোগ করে এবং নেপালের পণ্য রফতানির প্রায় ৮০ শতাংশই ভারতে যায়। 

বিদ্যুৎ খাতে একটি দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে আগামী দশ বছরে নেপাল থেকে ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে ভারতের। দেশটি বর্তমানে নেপাল থেকে বছরে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। ২০২৫-২৬ অর্থবছরে ভারতে নিট বিদ্যুৎ রফতানি করে নেপাল প্রায় ১ হাজার ৮০০ কোটি নেপালি রুপি আয় করেছে। এছাড়া ২০২৪ সালের নভেম্বর থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশেও বিদ্যুৎ রফতানি করছে নেপাল।

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক, এলেন আ.লীগের ৪ নেতা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ
সর্বশেষ খবর
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক, এলেন আ.লীগের ৪ নেতা
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক, এলেন আ.লীগের ৪ নেতা
১০ মিনিটের ঝড়ে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন
১০ মিনিটের ঝড়ে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন
আইসিজের রায়ের পর মিয়ানমার এখন কী করবে
আইসিজের রায়ের পর মিয়ানমার এখন কী করবে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে