ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ২১:৪৪ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২১:৪৪

ভারতের কেরালামে পারদযুক্ত ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে কিডনি রোগে আক্রান্ত হয়েছে ১৭ বছর বয়সী এক কিশোরী। একই ধরনের ক্রিম ব্যবহারের পর অসুস্থ হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন মালাপ্পুরমের গায়ক সালিম কোডাথুর। তিনি বলেছেন, এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

কিশোরীর অসুস্থতার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে কেরালাম সরকার। পাশাপাশি এ ধরনের প্রসাধনসামগ্রীর বিক্রি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে রাজ্যটির স্বাস্থ্য বিভাগ।

রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্যমন্ত্রী কে মুরালিধরন বলেন, অনলাইন বাজার থেকে কেনা ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেছিল ওই কিশোরী। বাজারে পাওয়া এ ধরনের ক্রিম ব্যবহারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। মালাপ্পুরমের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কিশোরীর শরীরে ‘মেমব্রেনাস নেফ্রোপ্যাথি’ নামের কিডনি রোগ শনাক্ত হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে গায়ক সালিম কোডাথুর জানান, এক বন্ধুর পরামর্শে তিনি একটি ফেয়ারনেস ক্রিম ব্যবহার শুরু করেন। এক মাসের মধ্যে ত্বকের রং উজ্জ্বল হয়ে উঠলেও এরপরই শারীরিক সমস্যা দেখা দেয়। প্রথমে মূত্রনালির সংক্রমণ মনে করা হলেও পরীক্ষায় শরীরে অতিরিক্ত প্রোটিনের ক্ষরণ এবং ক্রিমে উচ্চমাত্রার পারদের উপস্থিতি ধরা পড়ে।

হাসপাতাল সূত্র জানায়, কিশোরীর শরীরেও ফোলাভাবসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। পরীক্ষায় তার রক্তে অস্বাভাবিক মাত্রায় পারদ পাওয়া যায়। পরে জানা যায়, প্রায় এক বছর ধরে সে অনলাইন বাজার থেকে কেনা একটি ফেয়ারনেস ক্রিম ব্যবহার করছিল।

ভারতের ২০২০ সালের কসমেটিকস বিধিমালা অনুযায়ী, প্রসাধনসামগ্রীতে অনিচ্ছাকৃতভাবে পারদের উপস্থিতি প্রতি মিলিয়নে এক অংশ বা ১ পিপিএমের বেশি হওয়া যাবে না। কিন্তু কিশোরীর ব্যবহৃত ক্রিমে পারদের পরিমাণ পাওয়া গেছে ১ দশমিক ২৫ শতাংশ, অর্থাৎ ১২ হাজার ৫০০ পিপিএম।

মেমব্রেনাস নেফ্রোপ্যাথি এমন একটি রোগ, যাতে কিডনির ক্ষুদ্র ছাঁকনি ক্ষতিগ্রস্ত হয়। ফলে প্রস্রাবের সঙ্গে অতিরিক্ত প্রোটিন বেরিয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশ ফুলে যেতে পারে। গুরুতর ক্ষেত্রে এটি কিডনি বিকল হওয়ার কারণ হতে পারে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এবং মিনামাটা কনভেনশন অন মার্কারি প্রসাধনসামগ্রীতে পারদের সর্বোচ্চ মাত্রা ১ পিপিএম নির্ধারণ করেছে। ২০১৮ সালে ভারতও এই আন্তর্জাতিক চুক্তিতে যুক্ত হয়। তবে অনলাইন বাজারে এ ধরনের পণ্য বিক্রি অব্যাহত রয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এসএইচএম/
সম্পর্কিত
ফোন ধরেননি, চিঠিও খোলেননি: ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না কিম
ভোটে হারতেই রাস্তায় লাগানো বাতি খুলে নিলেন রাজস্থানের প্রার্থী
১৩ লাখ রুপির গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকে ফিরলেন পাত্র, মণ্ডপে বসে রইলেন কনে
সর্বশেষ খবর
চালুর দেড় বছরেই নানা সংকটে ঢাবির ‘ক্যাম্পাস শাটল’ সেবা
চালুর দেড় বছরেই নানা সংকটে ঢাবির ‘ক্যাম্পাস শাটল’ সেবা
ফোন ধরেননি, চিঠিও খোলেননি: ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না কিম
ফোন ধরেননি, চিঠিও খোলেননি: ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না কিম
রাজধানী বিকট শব্দে ব্লেন্ডার বিস্ফোরণ, নারী নিহত
রাজধানী বিকট শব্দে ব্লেন্ডার বিস্ফোরণ, নারী নিহত
সন্ত্রাসী-চাঁদাবাজদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতেন ব্যবসায়ী, আজ প্রকাশ্যে চারটি গুলি
সন্ত্রাসী-চাঁদাবাজদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতেন ব্যবসায়ী, আজ প্রকাশ্যে চারটি গুলি
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া