ভারত ও চীনের মধ্যে বিতর্কিত অরুণাচল প্রদেশ সীমান্তে নতুন দফায় উচ্চপর্যায়ের সামরিক আলোচনা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কঠোর শীত শুরুর আগে মাঠপর্যায়ে সেনাদের মধ্যে সংঘাত ঠেকাতে এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) উত্তেজনা কমাতেই এ আলোচনা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীর তৃতীয় কোরের (স্পিয়ার কোর) জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল গিরিশ কালিয়া চীনা প্রতিপক্ষ ও অন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। কোরটির সদরদফতর নাগাল্যান্ডের দিমাপুরের কাছে রাঙ্গাপাহাড়ে।
দিওয়ালির ঠিক পর ৮ নভেম্বর আলোচনা শুরু হয়, মাঝে সংক্ষিপ্ত বিরতিসহ প্রায় ১০ দিন চলে। লক্ষ্য ছিল স্পষ্ট সংশ্লিষ্টতার প্রটোকল তৈরি, টহল দলগুলোর মধ্যে সংঘাত ঠেকানো, যোগাযোগের পথ খোলা রাখা এবং স্থানীয় মুখোমুখি অবস্থান যেন বড় আকার না নেয়, তা নিশ্চিত করা।
তবে সাধারণত অত্যন্ত তীব্র শীতে রসদ ও সরবরাহে চ্যালেঞ্জ তৈরি হয়। আলোচনায় সম্মত পদক্ষেপগুলো শীতের আগে বাস্তবায়িত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। দুই পক্ষই এলএসিতে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করে রেখেছে।
আগস্টে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে বৈঠক করেন। কিন্তু অক্টোবরে অবসরের ঠিক আগে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ কাপুর বলেন, অরুণাচলের একাধিক স্থানে ভারতীয় ও চীনা সেনারা মুখোমুখি হয়েছে। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, চীনা বাহিনী প্রতিষ্ঠিত টহল-ধরন থেকে সরে গেলে এলএসিতে সময়ে সময়ে অস্থিরতা তৈরি হয়।
ফোন ধরেননি, চিঠিও খোলেননি: ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না কিম
ভোটে হারতেই রাস্তায় লাগানো বাতি খুলে নিলেন রাজস্থানের প্রার্থী