ফোন ধরেননি, চিঠিও খোলেননি: ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না কিম

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ২১:৪৩ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২১:৪৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগের চেষ্টা উপেক্ষা করে নিজের দেশের পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর ট্রাম্প সরকারি ফোনলাইনসহ বিভিন্ন মাধ্যমে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু উত্তর কোরিয়া থেকে কেউ সাড়া দেননি। এরপর ট্রাম্প কিমকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেন।

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘে উত্তর কোরিয়ার দফতরের মাধ্যমে চিঠি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। মার্কিন কর্মকর্তাদের একটি দল দফতরের বাইরে অপেক্ষা করছিলেন। উত্তর কোরিয়ার এক কূটনীতিক পাশ দিয়ে যাওয়ার সময় তারা দ্রুত চিঠিটি তার হাতে দেন। কিন্তু ওই কূটনীতিক পরে জাতিসংঘের এক বৈঠকে একজন মার্কিন প্রতিনিধির সামনে তা না খুলেই রেখে দেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতা তিনবার বৈঠক করেন। লক্ষ্য ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ছাড়তে রাজি করানো। কিন্তু কিম এখন তাতে আগ্রহী নন, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনেও অনিচ্ছুক বলে মনে হচ্ছে। সম্প্রতি এশিয়া সফরের সময় ট্রাম্প আরেকটি বৈঠকের চেষ্টা করেন। শেষ মুহূর্তে দুই পক্ষ বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা করে। তবে প্রতিবেদন অনুযায়ী, কিম এমন কিছু শর্ত দেন, যা যুক্তরাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না।

গত বছরের একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনেও এ সমস্যার কথা বলা হয়েছিল। তাতে উল্লেখ ছিল, কিমের কৌশলগত অস্ত্র কর্মসূচি দর-কষাকষির মাধ্যমে ছেড়ে দেওয়ার কোনও অভিপ্রায় নেই।

২০১৯ সালে কিম সর্বশেষ ট্রাম্পের সঙ্গে দেখা করার পর উত্তর কোরিয়ার পারমাণবিক ভান্ডার আনুমানিক ২০-৩০টি ওয়ারহেড থেকে বেড়ে প্রায় ৬০টিতে পৌঁছেছে। দেশটি যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম কঠিন জ্বালানিচালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) তৈরি করেছে। এই ক্ষেপণাস্ত্রে আগেই জ্বালানি ভরে রাখা যায় এবং চলমান যানবাহন থেকে ছোড়া যায়, ফলে উৎক্ষেপণের আগে শনাক্ত করা কঠিন।

উত্তর কোরিয়া রাশিয়ার আরও কাছে এসেছে এবং ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমে অর্থ আয় করছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি ঘটিয়েছে দেশটি, ক্রিপ্টো এক্সচেঞ্জ বিন্যান্স থেকে ৬ বিলিয়ন ডলারের বেশি।

ফেব্রুয়ারির এক বক্তৃতায় কিম বলেছিলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি মেনে নিলে শান্তিপূর্ণ সম্পর্ক সম্ভব। অন্যথায় দুই দেশ চিরস্থায়ী সংঘাতের মুখোমুখি হবে।

২০১৭ সালের ১ জানুয়ারি কিম প্রথম আইসিবিএম পরীক্ষার প্রস্তুতির কথা জানান। জবাবে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, এটা হবে না! পরে তিনি বলেন, আমার জন্য একটি সহজ চুক্তি করে বিজয় দাবি করা খুব সহজ। আমি তা চাই না। আমি চাই, ওরা পারমাণবিক অস্ত্র ছেড়ে দিক।

২০১৮ সালের সেপ্টেম্বরে এক জনসভায় ট্রাম্প বলেন, ওরা প্রেমে পড়েছে। ২০১৯ সালের দ্বিতীয় বৈঠকে কিম ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সের কিছু স্থাপনা বন্ধের প্রস্তাব দেন। বিনিময়ে তিনি বাণিজ্য সীমিতকারী জাতিসংঘ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান।

সূত্র: ওয়াল স্ট্রিট

/এএ/
সম্পর্কিত
তীব্র শীতের আগে সীমান্তে উত্তাপ কমাতে বৈঠকে ভারত-চীন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ
সর্বশেষ খবর
বাংলাদেশ-ভারত পানি বণ্টন-সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত অনুমোদন
বাংলাদেশ-ভারত পানি বণ্টন-সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত অনুমোদন
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা
জাতীয় ঐক্যে যেসব শর্ত দিলেন নাহিদ ইসলাম
জাতীয় ঐক্যে যেসব শর্ত দিলেন নাহিদ ইসলাম
তীব্র শীতের আগে সীমান্তে উত্তাপ কমাতে বৈঠকে ভারত-চীন
তীব্র শীতের আগে সীমান্তে উত্তাপ কমাতে বৈঠকে ভারত-চীন
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে