‘সফল মেয়েদের সম্মান করতে জানে না অনেক ছেলে’, বললেন ফারিয়া

বিনোদন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৬, ১৭:১৮ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৭:১৮

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এখন সিঙ্গেল রয়েছেন। ক্যারিয়ার নিয়েই তার যত ব্যস্ততা। তবে প্রায় সময় বিয়ে কখন করছেন, অথবা পাত্র হিসেবে কেমন ছেলে পছন্দ এমন প্রশ্নের মুখে পড়েন তিনি।

সম্প্রতি ফারিয়া জানালেন, তিনি কিংবা তার পরিবার পাত্র হিসেবে কেমন ছেলে পছন্দ করেন।

তার ভাষ্য, ‘আমাদের পরিবারে সবাই কর্মঠ। আমার মা এখনও কাজ করে, ছোট ভাই ও বড় বোনও কাজ করে। সুতরাং আমাদের পরিবারে এমন একজনকে চাই, যে কর্মঠ-পরিশ্রমী এবং মেয়েদেরে সম্মান করে।’

এ সময় অভিনেত্রী জানান, এ যুগে ছেলেদের মধ্যে একটা জিনিসের অনেক অভাব, সেটি হলো সফল মেয়েদের সম্মান করতে না পারা।

ছবি: ফেসবুক থেকে

ফারিয়া বলেন, ‘একটা সময় সফল মেয়েদের আমাদের অনেক ছেলেই সম্মান করতে ভুলে যায়। তারা যে এত কষ্ট করে এমন পর্যায়ে পৌঁছে সে ক্রেডিট দিতে চায় না। সুতারং আমার পরিবার চায় আমি অবশ্যই এমন একজনকেই বিয়ে করি যে আমার কাজকে সম্মান করবে। একই সঙ্গে আমার পরিবারকে সম্মান করবে এবং পরিবারের সবাইকে আগলে রাখবে।’

নুসরাত ফারিয়া বর্তমানে ‘লজ্জা’ শিরোনামের একটি সিনেমার শুটিং করছেন। এটি পরিচালনা করছেন এম এইচ খোকন।

/এনআই/
সম্পর্কিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বিয়ে করছেন পপ তারকা মাইলি সাইরাস, পাত্র কে
বিয়ে করছেন পপ তারকা মাইলি সাইরাস, পাত্র কে
সারাদেশে বিয়ে রেজিস্ট্রি বন্ধ, ফি বাড়ানোসহ পাঁচ দাবিতে কাজীদের কর্মবিরতি 
সারাদেশে বিয়ে রেজিস্ট্রি বন্ধ, ফি বাড়ানোসহ পাঁচ দাবিতে কাজীদের কর্মবিরতি 
প্রেমের টানে চীন থেকে রাজবাড়ী, করলেন মুসলিম রীতিতে বিয়ে
প্রেমের টানে চীন থেকে রাজবাড়ী, করলেন মুসলিম রীতিতে বিয়ে
বিনোদন বিভাগের সর্বশেষ
শতাধিক মানুষের সাক্ষাৎকারে টেলর সুইফটের বিরুদ্ধে ‘অন্যকে হেয় করার’ অভিযোগ
শতাধিক মানুষের সাক্ষাৎকারে টেলর সুইফটের বিরুদ্ধে ‘অন্যকে হেয় করার’ অভিযোগ
নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলন,  ‘রামায়ণ’র কথা তুলে ধরলেন মোদি
নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলন,  ‘রামায়ণ’র কথা তুলে ধরলেন মোদি
গায়ক, বংশীবাদক, অভিনেতা—বারী সিদ্দিকী সম্পর্কে ৫ তথ্য
গায়ক, বংশীবাদক, অভিনেতা—বারী সিদ্দিকী সম্পর্কে ৫ তথ্য
‘জীতু এক নারীতে আসক্ত থাকতে পারে না’, নবনীতার পুরোনো ভিডিও ভাইরাল
‘জীতু এক নারীতে আসক্ত থাকতে পারে না’, নবনীতার পুরোনো ভিডিও ভাইরাল
কালকে আমার চোখের সামনে ওই কার্ডটা পড়লো কেন, সোহেল খানের মৃত্যুতে ফারুকী
কালকে আমার চোখের সামনে ওই কার্ডটা পড়লো কেন, সোহেল খানের মৃত্যুতে ফারুকী