কোডের ভুল খুঁজে নিজেই ঠিক করবে এআই, নতুন টুল অ্যানথ্রপিকের

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ২১:৩৬ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২১:৩৬

বর্তমানে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক(এআই) টুলসের সাহায্যে অল্প সময়েই সফটওয়্যারের বড় বড় কোড লেখা সম্ভব। তবে কোড তৈরি হওয়ার পর সেটিতে ভুল যাচাইকরণ, ত্রুটি সংশোধন করে চূড়ান্ত অনুমোদন পর্যন্ত পৌঁছাতে ডেভেলপারদের বেশ সময় ব্যয় করতে হয়। এ প্রক্রিয়া সহজ করতে ‘ক্লড শিপ’ নামের নতুন এআই টুল চালু করেছে অ্যানথ্রপিক। এর মাধ্যমে সফটওয়্যারের কোড যাচাইয়ের পাশাপাশি বিভিন্ন ত্রুটি সংশোধন এবং নির্ধারিত নিয়ম মেনে কিছু পরিবর্তনের স্বয়ংক্রিয় অনুমোদনও দিতে পারবে এআই এজেন্ট নিজেই।

গত ২৩ নভেম্বর চালু হওয়া ক্লড শিপ মূলত গিটহাবের রিপোজিটরিতে থাকা কোড পরিবর্তন পর্যালোচনা ও ব্যবস্থাপনার জন্য তৈরি। এতে তিনটি এআই এজেন্ট রয়েছে, কোড রিভিউ, পিআর স্টুয়ার্ড এবং ক্লড অ্যাপ্রুভালস। এর মধ্যে কোড রিভিউ আগে থেকে চালু থাকলেও বাকি দুটি সুবিধা এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ক্লড টিম ও এন্টারপ্রাইজ প্যাকেজ ব্যবহারকারীরা এ সুবিধা কাজে লাগাতে পারবেন।

কোড রিভিউ এজেন্ট গিটহাবে জমা দেওয়া কোড পরিবর্তন পরীক্ষা করে সম্ভাব্য ত্রুটি, নিরাপত্তাঝুঁকি ও অন্যান্য সমস্যা শনাক্ত করতে পারে। এরপর সমস্যাগুলো কোডের সংশ্লিষ্ট অংশে মন্তব্য আকারে দেখানো হয়। অন্যদিকে, পিআর স্টুয়ার্ড এজেন্ট কোড যাচাইয়ের সময় পাওয়া সমস্যার সমাধানে কাজ করে। কোনো কোড পরিবর্তনের কারণে স্বয়ংক্রিয় পরীক্ষায় ব্যর্থতা দেখা দিলে, অন্য কোডের সঙ্গে সংঘাত তৈরি হলে কিংবা পর্যালোচকদের মন্তব্য এলে এটি প্রয়োজনীয় সংশোধন করে নতুন কোড জমা দিতে পারে। প্রতিবার পরিবর্তনের পর কী সংশোধন করা হয়েছে এবং প্রয়োজনে কীভাবে তা আগের অবস্থায় ফেরানো যাবে, সেটিও জানাতে পারে এজেন্টটি। তবে এটি নিজে থেকে কোড অনুমোদন বা মূল প্রকল্পে যুক্ত করতে পারে না।

এ কাজের পরবর্তী ধাপ সামলায় ক্লড অ্যাপ্রুভালস। ডেভেলপমেন্ট দল নিজেদের রিপোজিটরিতে একটি নীতিমালা ফাইল তৈরি করে কোন ধরনের কোড পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন করা যাবে, তা নির্ধারণ করতে পারবে। সেই নিয়ম অনুসারে সাধারণ পরিবর্তন অনুমোদন করবে এআই। তবে নিরাপত্তা বা জটিলতার বিবেচনায় নির্দিষ্ট পরিবর্তনের ক্ষেত্রে মানব ডেভেলপারের অনুমোদনও চাইতে পারবে। ফলে প্রতিটি ছোট পরিবর্তন আলাদাভাবে পর্যালোচনার প্রয়োজন কমবে।

নতুন সুবিধাটি ব্যবহারের আগে পর্যবেক্ষণমূলক মোডে চালানোর পরামর্শ দিয়েছে অ্যানথ্রপিক। এতে এআইয়ের সিদ্ধান্ত যাচাই করে পরে স্বয়ংক্রিয় অনুমোদনের সুযোগ দেওয়া যাবে। ডেভেলপাররা ক্লড কোডে ‘/ship’ কমান্ড দিয়েও কোড জমা, পর্যালোচনা ও সংশোধনের প্রক্রিয়া শুরু করতে পারবেন। তবে ক্লড শিপ ব্যবহারের খরচ টোকেন ব্যবহারের পরিমাণের ওপর নির্ভর করবে। এ ছাড়া গিটহাবের নিজস্ব ব্রাঞ্চ সুরক্ষা ও অনুমোদনসংক্রান্ত যাবতীয় নিয়ম বহাল থাকবে।

/এএ/
সম্পর্কিত
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
গুগল সার্চের এআই জানবে ব্যক্তিগত নথি ও খরচের হিসাব
দুই মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, তথ্য ফাঁস
সর্বশেষ খবর
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
ছোট কারখানা বন্ধের আশঙ্কায় ১৭ হাজারে আটকে গেলো মজুরি
ছোট কারখানা বন্ধের আশঙ্কায় ১৭ হাজারে আটকে গেলো মজুরি
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা
সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র