মিসরে সড়ক দুর্ঘটনায় ২৭ যানবাহনে আগুন, নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০

মিসরের রাজধানী কায়রোর অদূরে গিজা গভর্নরেটে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার ট্রাক দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) কায়রোর রিং রোডের কাছে ইমবাবা এলাকার ওয়াররাক জেলার ‘টানেল ১০’-এর ওপরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং আহতদের উদ্ধার করে তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছেন। তিনি নিজে ঘটনাস্থল ও চিকিৎসাকেন্দ্রগুলো পরিদর্শন করে উদ্ধার ও চিকিৎসাসেবা কার্যক্রম তদারকি করেছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগে মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানায়, বেসরকারিভাবে পরিচালিত ওই জ্বালানি ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে এবং বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

এ ঘটনায় একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে মিসরের প্রসিকিউশন বিভাগ। তদন্তকারীরা ঘটনাস্থল ও হাসপাতালগুলো পরিদর্শন করে আহতদের জবানবন্দি নিয়েছেন এবং নিহতদের মরদেহ পরীক্ষা করেছেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ মোট ২৭টি যানবাহন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

এছাড়া এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি এমন দুই নিহত ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন প্রসিকিউটররা। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ধ্বংসাবশেষ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

মিসরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, আগুন নেভানো ও উদ্ধারকাজে সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স কর্মীদের সহায়তায় তারা ঘটনাস্থল ও হাসপাতালে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করেছে। অন্যদিকে, নিহতদের পরিবার এবং আহতদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার জন্য দেশের বাধ্যতামূলক মোটর বীমা তহবিলকে নির্দেশ দিয়েছে মিসরের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা (এফআরএ)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তাদের প্রতিনিধিরা প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করতে ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিও ফুটেজ যাচাই করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ঘটনাস্থলে আগুনের ভয়াবহতা ছিল অত্যন্ত ব্যাপক। একটি ভিডিওতে বেশ কয়েকটি যানবাহন আগুনে জ্বলতে এবং আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা গেছে। অপর ভিডিওতে ব্যস্ত সেতু ও মহাসড়কের সংযোগস্থলে বিশাল এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ার দৃশ্য দেখা গেছে।

আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: সিএনএন

/এসএইচএম/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১৬ ফিলিস্তিনি
ইয়েমেনে সেনা অভিযানে ২৭ হুথি সদস্য নিহত
স্পেনে অভিবাসীর ঢল, এক দিনেই এলেন প্রায় ২ হাজার
সর্বশেষ খবর
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে ঘরে তৈরি এই তিন তেল
শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে ঘরে তৈরি এই তিন তেল
এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়
এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়
গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১৬ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ১৬ ফিলিস্তিনি
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা