সোভিয়েত আমলের পর সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট পুতিনের রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১৮:১৯ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৮:১৯

২০২৭ থেকে ২০২৯ সাল, এই তিন বছরের জন্য রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা বাজেট অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট। এই সময়ে জাতীয় প্রতিরক্ষা খাতে ৫০ ট্রিলিয়ন রুবলের বেশি (প্রায় ৬০ হাজার ৯০০ কোটি ডলার) বরাদ্দ রাখা হয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটিই দেশটির সর্বোচ্চ সামরিক বরাদ্দ, যা ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে মস্কোর অব্যাহত গুরুত্বেরই ইঙ্গিত দেয়।

রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায় তৃতীয় ও চূড়ান্ত পাঠে এই ফেডারেল বাজেটের খসড়া পাস হয়। নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে রাশিয়ার মোট ফেডারেল ব্যয়ের প্রায় ৩৫ দশমিক ২ শতাংশই যাবে প্রতিরক্ষা খাতে।

স্টেট ডুমার প্রতিরক্ষা কমিটির তথ্যমতে, ২০২৭ সালে প্রতিরক্ষা খাতে ১৭ দশমিক ১৫ ট্রিলিয়ন রুবল (প্রায় ২০ হাজার ৮৮০ কোটি ডলার) বরাদ্দ দেবে রাশিয়া। আগের বাজেট পরিকল্পনায় ২০২৬ সালের জন্য বরাদ্দকৃত ১২ দশমিক ৯৩ ট্রিলিয়ন রুবলের (১৫ হাজার ৭৪০ কোটি ডলার) তুলনায় এই অঙ্ক প্রায় ৩৩ শতাংশ বেশি। পরবর্তী দুই বছরে বরাদ্দ সামান্য কমলেও তা বর্তমান স্তরের চেয়ে অনেক বেশি থাকবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালে ১৬ দশমিক ৬১ ট্রিলিয়ন রুবল (২০ হাজার ২২০ কোটি ডলার) এবং ২০২৯ সালে ১৬ দশমিক ৩০ ট্রিলিয়ন রুবল (১৯ হাজার ৮৪০ কোটি ডলার) ব্যয় করা হবে।

জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের (এসডব্লিউপি) গবেষক জানিস ক্লুগের হিসাব অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত সামরিক খাতে রাশিয়া প্রায় ৫৮ দশমিক ৩ ট্রিলিয়ন রুবল (তৎকালীন বিনিময় হার অনুযায়ী ৭১ হাজার কোটি ডলার) ব্যয় করেছে। ২০২৭-২০২৯ সালের নতুন বরাদ্দ পুরোপুরি বাস্তবায়িত হলে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার মোট সামরিক ব্যয় ১০৮ ট্রিলিয়ন রুবল বা প্রায় ১ দশমিক ৩১ ট্রিলিয়ন (১ লাখ ৩১ হাজার কোটি) ডলার ছাড়িয়ে যাবে। এই হিসাবের মধ্যে প্রকাশ্য ও গোপন উভয় ব্যয়ই অন্তর্ভুক্ত রয়েছে। তবে বাজেটের অন্যান্য খাত থেকেও সামরিক ব্যয় মেটানোয় প্রকৃত খরচ আরও বেশি হতে পারে।

প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর ফলে বেসামরিক খাতগুলোতে বরাদ্দ কমতে যাচ্ছে। দ্য মস্কো টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের তুলনায় জাতীয় অর্থনীতিতে প্রায় ৩ শতাংশ, আবাসন ও ইউটিলিটি খাতে ৮ শতাংশ, স্বাস্থ্যসেবায় ৩ শতাংশ এবং পেনশনসহ সামাজিক নীতি খাতে প্রায় ৬ শতাংশ বরাদ্দ কমবে।

২০২৭ সালের ফেডারেল বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪৮ দশমিক ৭৪ ট্রিলিয়ন রুবল (প্রায় ৫৯ হাজার ৩৩০ কোটি ডলার), যার এক-তৃতীয়াংশের বেশি যাবে প্রতিরক্ষায়। বিপুল এই সামরিক ব্যয়ের পাশাপাশি ২০২৭ সালে রাশিয়ার বাজেট ঘাটতি ৫ দশমিক ৪৪ ট্রিলিয়ন রুবল (প্রায় ৬ হাজার ৬২০ কোটি ডলার) হতে পারে বলে প্রাক্কলন করা হয়েছে, যা দেশটির জিডিপির ২ দশমিক ২ শতাংশ। সরকারি ঋণের মাধ্যমেই মূলত এই ঘাটতি মেটানো হবে। ক্লুগের হিসাব মতে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে রাশিয়ার মোট সরকারি ব্যয়ের প্রায় ৪৬ শতাংশই (৫ দশমিক ৯ ট্রিলিয়ন রুবল বা ৭ হাজার ১৮০ কোটি ডলার) সামরিক খাতে খরচ হয়েছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
মার্কিন দখল থেকে দুই তেল ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের
৮১ মিনিটে ইতিহাসের সবচেয়ে বড় শিল্পকর্ম চুরি, ৩৬ বছরেও খোলেনি রহস্যের জট
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
মার্কিন দখল থেকে দুই তেল ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের
মার্কিন দখল থেকে দুই তেল ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের
৮১ মিনিটে ইতিহাসের সবচেয়ে বড় শিল্পকর্ম চুরি, ৩৬ বছরেও খোলেনি রহস্যের জট
৮১ মিনিটে ইতিহাসের সবচেয়ে বড় শিল্পকর্ম চুরি, ৩৬ বছরেও খোলেনি রহস্যের জট
শ্রমিকলীগ নেতা আতাউর গ্রেফতার
শ্রমিকলীগ নেতা আতাউর গ্রেফতার
প্রতিবাদের মুখে গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা
প্রতিবাদের মুখে গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব