হরমুজ প্রণালি থেকে ভারত মহাসাগর পর্যন্ত পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১০:৩০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩০

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামুদ্রিক উত্তেজনার মধ্যেই পূর্ব হরমুজ প্রণালি থেকে শুরু করে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তীর্ণ জলসীমায় নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রাখার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শানিবার এ খবর জানিয়েছে।

ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, দেশের নৌবাহিনী কৌশলগত এই জলপথ ও তৎসংলগ্ন সাগরগুলোতে নিয়মিত নজরদারি অব্যাহত রেখেছে। কৌশলগত এই জলপথে নিরাপদ যাতায়াতের জন্য জাহাজগুলোকে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলার আহ্বান জানান তিনি।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের ওপর ওয়াশিংটনের আরোপিত নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টাকালে ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজকে অচল করে দিয়েছে মার্কিন বাহিনী।

অন্যদিকে, চলতি সপ্তাহের শুরুতে ওমানের খাসাব বন্দরের কাছে দুটি তেল ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

বাণিজ্যিক জাহাজে হামলা এবং যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধের কারণে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে তেহরান ও ওয়াশিংটনের পক্ষ থেকে এই পাল্টাপাল্টি সামরিক দাবি সামনে এলো।

/এসএইচএম/
সম্পর্কিত
রিয়াদের দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
ওয়াশিংটনে আমেরিকান এয়ারলাইন্সের দুই উড়োজাহাজের সংঘর্ষ
পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব কানাডার
সর্বশেষ খবর
রিয়াদের দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
রিয়াদের দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
‘১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’
‘১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’
থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আলামত পায়নি পুলিশ
থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আলামত পায়নি পুলিশ
ওয়াশিংটনে আমেরিকান এয়ারলাইন্সের দুই উড়োজাহাজের সংঘর্ষ
ওয়াশিংটনে আমেরিকান এয়ারলাইন্সের দুই উড়োজাহাজের সংঘর্ষ
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি