থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আলামত পায়নি পুলিশ

ফরিদপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭

ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ককটেল পাশের ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরিত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের কোনও আলামত পায়নি পুলিশ। বিস্ফোরণের বিকট শব্দ শুনেছে বলে জানিয়েছে থানা-পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শহরের ফরিদ শাহ সড়কে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে। থানার সীমানাপ্রাচীর ঘেঁষে নির্মিত দুইতলা পুলিশ ব্যারাক ভবন-২-এর পাশের ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরণটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদ শাহ সড়কের পাশে অবস্থিত তিনতলা ফরিদপুর পৌর মার্কেটের পেছনেই কোতোয়ালি থানার দুইতলা ব্যারাক ভবন-২। ভবনটির নিচতলায় থানার বিভিন্ন কাজে দায়িত্ব পালনকারী কয়েকজন উপপরিদর্শক (এসআই) বসেন। দোতলায় রয়েছে একটি হলরুম। মার্কেটের যে অংশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি থানার উত্তর পাশে এবং মূল ফটক থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ গজ দূরে।

ঘটনার প্রত্যক্ষদর্শী থানার পাশের একটি চায়ের দোকানের মালিক লিটন সাহা বলেন, হঠাৎ বিকট শব্দে আমরা আতকে উঠি। পরে দোকান থেকে বের হয়ে দেখি, থানার মোড়ের পাশ থেকে ধোঁয়া উড়ছে। এরপর পুলিশের লোকজন এসে ঘটনাস্থল ঘুরে দেখেন।

ঘটনার সময় থানার অপর পাশে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ। তিনি বলেন, বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। প্রাথমিকভাবে মনে হয়েছে, কেউ হয়তো ককটেলটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে গেছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ঘটনার পর পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে ককটেল বিস্ফোরণের কোনও আলামত পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের শব্দ ছিল খুবই বিকট।

তিনি আরও বলেন, বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

/আরএইচ/
সম্পর্কিত
মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, আহত দুই শ্রমিক
কুষ্টিয়া জেলা কারাগার ফটকে ককটেল নিক্ষেপ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ
সর্বশেষ খবর
রিয়াদের দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
রিয়াদের দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
‘১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’
‘১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’
ওয়াশিংটনে আমেরিকান এয়ারলাইন্সের দুই উড়োজাহাজের সংঘর্ষ
ওয়াশিংটনে আমেরিকান এয়ারলাইন্সের দুই উড়োজাহাজের সংঘর্ষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি