রবিবার (৪ মার্চ) ভোরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সিলেটের জালালাবাদ থানা, বিমানবন্দর থানা এবং পুলিশ লাইনের ১৫-২০ জন সদস্য ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, ‘ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা রয়েছে। শনিবার (৩ মার্চ) রাত ১২টার পর থেকে ১৫-২০ জন সদস্য সার্বক্ষণিক ঘটনাস্থলে রাখা হয়েছে। ঘটনার পরই স্যারদের (পুলিশ কর্মকর্তা) নির্দেশে বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে আসি।’
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার ঘটনার পরপরই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাবিপ্রবি ক্যাম্পাসে একটি অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ২৪-২৫ বছর বয়সী এক তরুণ। এরপর তাকে ওসমানী মেডিক্যাল কলেজে নিয়ে অস্ত্রোপচার করা
হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে রাতেই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নিয়ে আসা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন:
জাফর ইকবালও কি জঙ্গি হামলার শিকার?
জাফর ইকবালকে সিএমএইচ-এ ভর্তি
ওটিতে ড. জাফর ইকবাল
জাফর ইকবালের চিকিৎসায় বোর্ড গঠন
শাবিতে ড. জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত
জাফর ইকবালকে দেখতে শিক্ষামন্ত্রী হাসপাতালে
জাফর ইকবালের ওপর হামলাকারীকে র্যাবে হস্তান্তর
জাফর ইকবালের পেছনেই দাঁড়িয়েছিল হামলাকারী যুবক
হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করতে সিলেট যাচ্ছে সিটিটিসি
অস্থিতিশীলতার ইঙ্গিত বলছে আ. লীগ, বিএনপি’র দাবি চক্রান্ত
জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
জাফর ইকবালের ওপর হামলাকারীদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ
জাফর ইকবালকে হত্যার টার্গেটে রাখা হয়েছিল সবসময়: গণজাগরণ মঞ্চ
‘নিরাপত্তার মধ্যে তাৎক্ষণিক সুযোগ পেয়ে জাফর ইকবালের ওপর হামলা করা হয়’
হামলাকারীর বাড়িতে অভিযান শেষ: মামা আটক, বইপত্র-ল্যাপটপ-সিডি জব্দ
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জাফর ইকবালের ওপর হামলা
ফয়জুলের পরিবার দিরাই থেকে সিলেটে আসে ১৫ বছর আগে
‘জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই তাকে মেরেছি’
মুক্তমনা মানুষদের রাষ্ট্রীয় সুরক্ষার দাবি ঢাবির বর্তমান ও সাবেক ভিসির
‘হামলাকারী ফয়জুল মিশতো না কারও সঙ্গে’
জাফর ইকবাল সিএমএইচে, হামলাকারী র্যাব হেফাজতে