গত দুই দিন ধরে ফেসবুকে সরব উপস্থিতি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের। দুই দিনে দুটি স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। স্ট্যাটাস দেওয়ার সময় লোকেশনে দুবাই উল্লেখ করেন পুলিশ পরিদর্শক হত্যা মামলার এই আসামি রবিউল ওরফে আরাভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনিয়মিত থাকলেও যখনই তার আইডি থেকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে তখনই অনেকে লাইক ও কমেন্ট করছেন।
আজ বুধবার (৩ মে) আরাভ খানের আইডি থেকে স্ট্যাটাসে বলা হয়, ‘৯৫ শতাংশ সাংবাদিক দুঃখিত, সাংঘাতিক যতই তুমি মানুষের পা ধরে নিচে নামাতে চাইবে ততই সে উপরে উঠবে ইনশাল্লাহ। বুগাটি উইথ আরভ খান। আল্লাহ মহান।’
এর আগে গতকাল মঙ্গলবার (২ মে) আরেক স্ট্যাটাসে লিখেন, ‘রাখে আল্লাহ মারে কে আলহামদুলিল্লাহ।’
তার আগে, ২১ এপ্রিল সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
তবে বর্তমানে আরাভ খান আইডিটি আরাভ খান নিজে পরিচালনা করছেন, নাকি অন্য কেউ পরিচালনা করছেন এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের অবস্থান সম্পর্কে এখনও সুস্পষ্ট ধারণা দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে পুলিশ বলছে, তার অবস্থান শনাক্ত করে আইনের মুখোমুখি করতে কাজ করছেন তারা। পুলিশ হত্যা মামলার এই আসামিকে দেশে ফিরিয়ে আনতেও কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ সদর দফতরের এনসিবি শাখা।
আরও পড়ুন-
স্বর্ণ ব্যবসার আগে চুরি-ছিনতাই করতো আরাভ খান
দুবাই থেকে পালাতে পারে আরাভ, সতর্ক নজর পুলিশের
আরাভ খানকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাইবে পুলিশ
সুষ্ঠু বিচারের আশ্বাস পেলে দেশে ফিরতে রাজি সেই আরাভ
‘আরাভের স্বর্ণ ব্যবসার সঙ্গে সাকিব জড়িত কিনা খতিয়ে দেখছে গোয়েন্দারা’
আরাভ খানকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী