ইন্সপেক্টর মামুন হত্যা: আরাভ খানের মামলার রায় পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ মার্চ ২০২৫, ১৬:০৫আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৬:০৫

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় আলোচিত আসামি, দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানসহ ৮ জনের রায়ের দিন পিছিয়ে আগামী ১৮ মার্চ ধার্য করেছেন আদালত। 

বুধবার (৫ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে রায় প্রস্তুত না হওয়ায় নতুন এ দিন ধার্য করেন। 

আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন। 

গত ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে হয়েছে। এরপর আজ রায়ের তারিখ ছিল। 

মামলার অপর আসামিরা হলেন- রবিউলের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া (২১), ইমরানের বন্ধু রহমত উল্লাহ (৩৫), স্বপন সরকার (৩৯), দিদার পাঠান (২১), মিজান শেখ (২১), আতিক হাসান (২১), সারোয়ার হোসেন (২৩) এবং দুই কিশোরী মেহেরুন নেছা স্বর্ণ ওরফে আফরিন ওরফে আন্নাফী (১৬) ও ফারিয়া বিনতে মীম ওরফে মাইশা (১৬)। আসামিদের মধ্যে রবিউল ও সুরাইয়া পলাতক, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আন্নাফী ও মাইশা জামিনে আছেন এবং অপর আসামিরা কারাগারে রয়েছেন। আন্নাফী ও মাইশার বিচার শিশু আদালতে চলছে।

জানা গেছে, ২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলার ৩৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জন আদালতে সাক্ষ্য দেন।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
মহানবীকে নিয়ে কটূক্তি: রায়পুর ও মালয়েশিয়ায় তিন মামলা, বিক্ষোভ
স্ত্রীসহ খুবির ক্যান্টিনকর্মীর নামে মামলা, ছাত্রী হলের ক্যান্টিনে পুরুষকর্মী নিষিদ্ধ
হাইকোর্টে একদিনে ৭৮৫৩ পুরোনো মামলা নিষ্পত্তির রেকর্ড
সর্বশেষ খবর
হটস্পটে ইন্টারনেট শেয়ার করলে কি ফোনের তথ্য চুরি হতে পারে?
হটস্পটে ইন্টারনেট শেয়ার করলে কি ফোনের তথ্য চুরি হতে পারে?
এই গ্রামে প্রাথমিক পার হলেই মেয়েদের বিয়ে হয়, বেশি গেলেই ‘কদর’ শেষ
এই গ্রামে প্রাথমিক পার হলেই মেয়েদের বিয়ে হয়, বেশি গেলেই ‘কদর’ শেষ
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল