আরাভ খানকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাইবে পুলিশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ০১:০৬আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৬:২৮

দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাইবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, এই আরাভ খানই মূলত ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ ইন্সপেক্টর মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম। 

জানা গেছে, ২০১৮ সালের ৮ জুলাই বনানীর একটি বাসায় গিয়ে খুন হন পরিদর্শক মামুন ইমরান খান। পরদিন তার মৃতদেহ বস্তায় ভরে গাজীপুরের উলুখোলার একটি জঙ্গলে নিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা খুনের মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান আবারও আলোচনায় দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামে একটি গয়না দোকান উদ্বোধন করে। উদ্বোধন অনুষ্ঠানে তিনি হাজির করেছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের সেলিব্রিটিদের, যে তালিকায় আছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা দিঘি ও আলোচিত অভিনেতা হিরো আলমও।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানিয়েছেন, পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার এই পলাতক আসামির প্রকৃত নাম রবিউল ইসলাম ওরফে আপন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ। সে বিভিন্ন সময় না পরিবর্তন করে কখনও সোহাগ, কখনও শেখ হৃদয় নামে পরিচয় দিতো।
 
তিনি বলেন, ‘আমরা তাকে আমরা খুঁজছিলাম। ইতোমধ্যে মামলাটি তদন্ত করে তাকে অভিযুক্ত করে চার্জশিটও দিয়েছে ডিবি। ওই যুবকই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।’

হারুন অর রশিদ বলেন, ‘ওই হত্যাকাণ্ডের পর রবিউল (আরাভ) পাসপোর্ট ছাড়াই ভারতে চলে যায়, তাকে আমরা খুঁজে পাইনি। পরে আমরা দেখলাম রবিউল ইসলাম আপন নামের একজন আদালতে আত্মসমর্পণ করেছে। তারপর তাকে জেলখানায় নেওয়া হয়েছে। কিন্তু এটা একটা ফেইক ঘটনা (আত্মসমর্পণ) ছিল। যে ব্যক্তি আত্মসমর্পণ করেছেন, তিনি আসলে ভুয়া। আসল আপনের সঙ্গে তার একটা যোগসূত্র বা কমিটমেন্ট হয়েছিল।’

জানা যায়, টাকার বিনিময়ে প্রকৃত আসামি রবিউলের পরিবর্তে জেলে যান চাঁদপুরের কচুয়া উপজেলার আবু ইউসুফ লিমন। যখনই তিনি জেলে গেলেন, প্রকৃত আসামি আপন তাকে আর টাকা দিচ্ছিল না। তখন তিনি আদালতে সত্য কথা বলে দেন যে, তিনি আপন নন, প্রকৃত আপন ভারতে আছেন। তিনি ভুল করেছেন বলেও আদালতকে জানান। 

পরে আদালত আবারও ডিবিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদ বলেন, ‘তখন আমরা তদন্ত করে দেখলাম যে আসলে এই আপন আসল আপন না। ওই আপন অবৈধভাবে ইন্ডিয়াতে চলে গেছেন। আজ (বুধবার) জানলাম দুবাইয়ে বড় স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাচ্ছে ওই ব্যক্তি। যে দোকানের লোগোতেই খরচ করা হয়েছে ৪১ কোটি টাকা। যে আমাদের পুলিশ সদস্যকে হত্যা করেছে, সেই খুনির দোকান উদ্বোধন করতে বাংলাদেশ থেকে হিরো আলম ও সাকিব আল হাসানসহ অনেকে গিয়েছেন, এটা দুঃখজনক। আমরা এর খোঁজ-খবর নিচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা ইন্টারপোলের মাধ্যমে এই খুনিকে গ্রেফতারের জন্য অনুরোধ করবো। তাকে যেন আমাদের হাতে তুলে দেয়।’

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
দুবাইয়ে লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
স্বামীর দেওয়া উপহারে ৪০ কেজি স্বর্ণের মালিক
ইরানের ‘দুবাই’ হওয়ার পথে পাকিস্তান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে