নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (১১ নভেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।
অপরাধীর হাতে এআই: ঠেকাতে পুলিশের সক্ষমতা কতটা?
ডিজিটাল প্রমাণ সংগ্রহ এবং ভুক্তভোগীকে দ্রুত প্রতিকার দেওয়াই হয়ে উঠছে আইনশৃঙ্খলা বাহিনীর বড় চ্যালেঞ্জ।
ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি: সবকিছুর লাগাম টানতে পারে একটি কিউআর কোড!
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কিংবা সামাজিক বৈষম্য কমানোর মতো বড় লক্ষ্য অর্জনে কিউআরের পাশাপাশি কার্যকর অর্থনৈতিক নীতি ও সুশাসনও প্রয়োজন।
১০ বাহিনীর রাজত্ব, সন্ধ্যা হলেই নামে আতঙ্ক
দিনের আলোয় সবুজে ঘেরা এসব পাহাড় নিরীহ মনে হলেও সন্ধ্যা নামতেই বদলে যায় দৃশ্যপট। সবার মাঝে নেমে আসে এক ভয়াবহ আতঙ্ক।
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
দুই বছর ধরে কাশ্মীরে গিয়ে প্রায় সাড়ে তিন মাস প্রথাগত চাষপদ্ধতির সূক্ষ্ম বিষয়গুলো শেখেন অক্ষয় হোলি ও দিব্যা লোহাকারে হোলি।
বাংলাদেশের প্রথম টেস্টের সেই ১১ ক্রিকেটার এখন কে কোথায়?
২০০০ সালের ১০ নভেম্বর। ভারতের বিপক্ষে মাঠে নেমে নতুন এক ইতিহাসের দরজা খুলেছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক ম্যাচে লাল-সবুজের জার্সিতে খেলেছিলেন ১১ ক্রিকেটার। তারা এখন কে কোথায়?
শতকোটি টাকার সিনেমা বানানো অনন্ত জলিল এখন ঋণগ্রস্ত
যে অনন্ত একসময় শতকোটি টাকা ব্যয়ে সিনেমা নির্মাণ করেছিলেন সময়ের ব্যবধানে তার আর্থিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।