দাম বাড়ার কারণ জানে না রহিমা ফুড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৬, ১৪:৩৫আপডেট : ১২ মে ২০১৬, ১৪:৩৫

রহিমা ফুড পুঁজিবাজারের তালিকাভুক্ত রহিমা ফুড কোম্পানি কর্তৃপক্ষ শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত এক মাসে রহিমা ফুডের শেয়ার দর চিত্র জানা যায়, গত এক মাসে কোম্পানিটির শেয়ার ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। গত ১০ এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন হয় প্রায় ৩৮ টাকায়। এরপর থেকে কোম্পানিটির শেয়ার দর কয়েকদিন স্থিতিশীল থাকলেও গত ২ মে থেকে কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। গত ৮ মে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৫০ টাকা। এরপর গত দুই কার্যদিবস কোম্পানিটির শেয়ার দাম কিছুটা কমেছে। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার ৩৮ টাকা লেনদেন হচ্ছে। সুতরাং এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর প্রায় ১০ টাকা বেড়েছে।
সম্প্রতি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানির কর্তৃপক্ষ চিঠি দেয়। চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে তাদের পক্ষ থেকে মূল্য সংবেদনশীল কোনও তথ্য প্রকাশ করা হয়নি। আর শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনও কারণ তাদের জানা নেই।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম