সপ্তাহজুড়ে উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৩৩২ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৬, ২১:০৫আপডেট : ২০ মে ২০১৬, ২১:০৫

ডিএসই ও সিএসই দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে। গত সপ্তাহে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯৪ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ১৯৭ পয়্ন্টে।

এছাড়া উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৩৩২ কোটি টাকার কিছুটা বেশি। যার মধ্যে ডিএসইতে কমেছে ৩২০ কোটি টাকা এবং সিএসইতে কমেছে ১১ কোটি টাকার কিছুটা বেশি।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৩৪ কোটি ৭৪ লাখ ৩৪ হাজার ৭৮ টাকা। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৫৫ কোটি ১৫ লাখ ৫২ হাজার ৬৫১ টাকা। সুতরাং এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে কমেছে ৩২০ কোটি টাকার কিছুটা বেশি। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইতে ১৬ দশমিক ৩৯ শতাংশ লেনদেনে কমেছে।
এদিকে গত সপ্তাহে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯৪ দশমিক ২৩ পয়েন্ট বা ৩ দশমিক ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯২ পয়েন্টে, ৫১ দশমিক ৯৭ পয়েন্ট বা ৩ দশমিক ১২ শতাংশ বেড়ে ডিএসই-৩০ সূচক ১ হাজার ৭১৯ পয়েন্টে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট বা ২ দশমিক ০২ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করছে।
মোট ৫ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৫টির, কমেছে ৮১টির, শেয়ার দরের কোনও পরিবর্তন হয়নি ২১টির এবং শেয়ার লেনদেন হয়নি ২টি  কোম্পানির শেয়ার।
এছাড়া টাকার অঙ্কে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, ডোরিন পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা, লিন্ডে বাংলাদেশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা এবং বিএসআরএম স্টিল।

গত সপ্তাহে সিএসই’র লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে গত সপ্তাহে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৯৬ কোটি ২৮ লাখ টাকার কিছুটা বেশি। গত সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক সপ্তাহের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১১ কোটি ৫৪ লাখ টাকার কিছুটা বেশি।
গত সপ্তাহের মোট ৫ কার্যদিবসে সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৯৭ পয়েন্ট বা ২ দশমিক ৪৪ শতাংশ বেড়ে ৮ হাজার ২৪০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩১৯ পয়েন্ট বা ২ দশমিক ৪০ শতাংশ বেড়ে ১৩ হাজার ৫৫১ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ২৭ পয়েন্ট বা ২ দশমিক ৭৮ শতাংশ বেড়ে অবস্থান করে ৯৯৯ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ১৮২ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১২ হাজার ৪৮০ পয়েন্টে অবস্থান করছে।
গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৭৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ৬৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে গত সপ্তাহে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ডোরিন পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লংকা-বাংলা ফাইন্যান্স,  কেয়া কসমেটিকস, বিএসআরএম স্টিল, ইউনাইটেড পাওয়ার, এবং প্রিমিয়ার সিমেন্ট।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের