পুঁজিবাজারের লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ২৩, সিএসইতে বেড়েছে ৪৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৬, ১৫:২০আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৫:১৬

ডিএসই ও সিএসই প্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয় বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ২৩ দশমিক ৬০ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ৪৩ দশমিক ১০ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৮১ কোটি ৮৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৬১ কোটি ৮২ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৫২ কোটি ১৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৮৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১ কোটি ৩০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৩ পয়েন্টে এবং ১১ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১০১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ শিপিং করপোরেশন, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসআএম লিমিটেড, মবিল যমুনা, যমুনা অয়েল এবং অ্যাকমি ল্যাবরেটরিজ।

বুধবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৯ কোটি ৭৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৮ কোটি ৭৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৪৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৫৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৯ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৪৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ৯৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- তিতাস গ্যাস, বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবল, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাকমি ল্যাবরেটরিজ, প্রিমিয়ার সিমেন্ট, গ্রামীণ ফোন, বেঙ্গল উইন্ডসর, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম