ডিএসইতে প্রধান সূচক ১৪, সিএসইতে কমেছে ৩২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৬, ১৬:৩০আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৬:৩০

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।  এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ১৬ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩২ দশমিক ৮৮ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে ৬১৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৭২ কোটি ৯৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৩৯ কোটি ৫৮ লাখ টাকার কিছুটা বেশি।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৮৯ কোটি ৪০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৪৭ কোটি ২৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪২ কোটি ১৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ০৯ পয়েন্ট কমে ১ হাজার ১১১ পয়েন্টে এবং ৫ দশমিক ৯৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৪৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মবিল যমুনা, ব্রাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, মিথুন নিটিং, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ডেসকো এবং অ্যাকমি ল্যাবরেটরিজ।

মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৪ কোটি ১৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন  কমেছে ১ কোটি ৫৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৩২ দশমিক ৮৮ পয়েন্ট কমে ৮ হাজার ৫২০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৩ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৯৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৪২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২০ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১২ হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১২৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, শাহজিবাজার পাওয়ার, কেয়া কসমেটিকস, লাফার্জ সুরমা সিমেন্ট, মবিল যমুনা, কাশেম ড্রাইসেল, বাংলাদেশ শিপিং করপোরেশন, ডোরিন পাওয়ার এবং লিগ্যাসি ফুটওয়্যার।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের