ডিএসইতে প্রধান সূচক ৬৬, সিএসইতে বেড়েছে ১৪০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৭, ১৫:৩৪আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৫:৩৪

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে  সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৬ দশমিক ৯৪ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৪০ দশমিক ৩২ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে দুই হাজার তিশ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৭৬৮ কোটি ৪০ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে দুই হাজার ১৮০ কোটি ৭৯ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল এক হাজার ৬৬৮ কোটি ৩৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫১২ কোটি ৪১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৬ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৭ পয়েন্টে এবং ১২ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ২৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১৪২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বারাকা পাওয়ার, ইসলামী ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, এবি ব্যাংক, সাইফ পাওয়ার, ইফাদ অটোমোবাইল, সিটি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১১৯ কোটি ৯৩ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১০০ কোটি ০২ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৯ কোটি ৯১ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৪০ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৪৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২১৭ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৬৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৮ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২৭ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১১৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বারাকা পাওয়ার, ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক, গ্রামীণ ফোন, লংকা-বাংলা ফাইন্যান্স এবং কেয়া কসমেটিকস।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের