ডিএসইতে প্রধান সূচক ৫৮, সিএসইতে কমেছে ১০৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৭, ১৫:৪৮আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৫:৪৮

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।

এদিন ডিএসইর প্রধান সূচক ৫৮ দশমিক ৮৬ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ১০৩ দশমিক ৬৮ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৪৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩৮ কোটি ১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬১৪ কোটি ৭৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৯৮ কোটি ৮৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮৪ কোটি ৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ০৩ পয়েন্ট কমে ১ হাজার ২৬৩ পয়েন্টে এবং ১৮ দশমিক ৫৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ১৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ২০৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সাইফ পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, ইসলামিক ফাইন্যান্স, বিডি কম, আমরা টেকনোলজি এবং এসিআই।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৭ কোটি ১১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২ কোটি ৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১০৩ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১০ হাজার ৩০৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৬৭ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৯৯৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৩ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ২৫৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৭১ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ১৪৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সাইফ পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, লংকা-বাংলা ফাইন্যান্স, বিডি কম, ন্যাশনাল ব্যাঙক, আমরা টেকনোলজি, বিকন ফার্মা, খান ব্রাদার্স পেপার, লাফার্জ সুরমা সিমেন্ট এবং ড্রাগন সোয়েটার।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের