ডিএসইতে প্রধান সূচক ১৬, সিএসইতে বেড়েছে ১৪ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৭, ১৫:৩৪আপডেট : ৩০ মে ২০১৭, ১৫:৩৪

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। তবে এ দিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ১৬ দশমিক ৬৭ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ১৪ দশমিক ৫০ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯২ কোটি ৭৭ লাখ  টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩১৭ কোটি ৮৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৯২ কোটি ৭৭ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৪ কোটি ১২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৮ পয়েন্টে এবং ২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৯১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১০৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, ডোরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, প্যাসিফিক ডেনিম লিমিটেড, ইফাদ অটোমোবাইল, অগ্নি সিস্টেম, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, এনভয় টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল এবং আরএসআরএম স্টিল।

মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৩ কোটি ৮৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২৮ কোটি ৮৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৪ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৭ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬০০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২ দশমিক ২১ পয়েন্ট কমে ১৪ হাজার ৮২৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৭৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, ট্রাস্ট ব্যাংক, প্যাসিফিক ডেনিমস, বারাকা পাওয়ার, এক্সিম ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, খান ব্রাদার্স, খুলনা পাওয়ার কোম্পানি, সাইফ পাওয়ার এবং সামিট পাওয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের