ডিএসইতে প্রধান সূচক ৩০ ও সিএসইতে বেড়েছে ৫৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ১৫:৪৮আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৫:৪৮

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩০ দশমিক ০০ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৫২ দশমিক ৯৯ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে। রবিবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯৮২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮২৬ কোটি ৪৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৩০ কোটি ২২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৮২ কোটি ১০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮৪ কোটি ১২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৩০৮ পয়েন্টে এবং ৭ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ১৪৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ফরচুনা সু, বিবিএস কেবল, লংকা-বাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, এসিআই লিমিটেড, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫২ কোটি ৬২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫২ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯০ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৫১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২০ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯১৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১০৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইডিএলসি, বিবিএস কেবল, আরএসআরএম লিমিটেড, ফরচুনা সু, বিবিএস কেবল, লংকা-বাংলা ফাইন্যান্স, আইএফআইসি, এবি ব্যাংক, বিএসআরএম লিমিটেড এবং ফুওয়াং ফুড।

/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের