ডিএসইতে প্রধান সূচক ৪০, সিএসইতে বেড়েছে ৮৪ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৭, ১৫:২২আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৫:২২

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ৪০ দশমিক ২৭ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৮৪ দশমিক ৯৩ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮৪০ কোটি ৯ লাখ  টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৯৮২ কোটি ৬৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮০১ কোটি ২৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৯২৫ কোটি ৮৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১২৪ কোটি ৬৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৩৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৪১ পয়েন্টে এবং ৪ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৮১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪০টির, কমেছে ৬৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এগ্রিম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক এবং এনসিসি ব্যাংক।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৯ কোটি ৮৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ৯৫ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮৪ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫১৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪৩ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮৫ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৭৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ৫৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আমরা নেটওয়ার্ক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, আইএফআইসি, ঢাকা ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, লংকা-বাংলা ফাইন্যান্স এবং আইডিএলসি।
আরও পড়ুন:
ঝুঁকির কাজেও ঝুঁকিভাতা নেই যাদের
আইএসের দাবি হামলাকারীর নাম আবু আবদুল বার আল-আমরিকি

/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী