ডিএসইতে প্রধান সূচক ৫৯, সিএসইতে কমেছে ১০৫ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ১৫:৫৯আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৫:৫৯

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৫৯ দশমিক ২৫ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১০৫ দশমিক ৩১ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৭৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৫৮৬ কোটি ৪৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫২৩ কোটি ২৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৫৪৩ কোটি ৬৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৬ কোটি ৪২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৮১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৪৩ পয়েন্ট কমে এক হাজার ৩২৪ পয়েন্টে এবং ১৪ দশমিক ৭৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৭৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ২২৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস ক্যাবল, আমার নেটওয়ার্ক, লংকা-বাংলা ফাইন্যান্স, গ্রামীণ ফোন, ইফাদ অটোমোবাইল, ব্র্যাক ব্যাংক, রংপুর ফাউন্ড্রি, উত্তরা ব্যাংক, স্কয়ার ফার্মা এবং আইসিবি।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৫৫ কোটি ৯৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১৩ কোটি ১৩ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১০৫ দশমিক ৩১ পয়েন্ট কমে ১১ হাজার ২১৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৭৮ দশমিক ০০ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৫২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৫ দশমিক ৩৪ পয়েন্ট কমে এক হাজার ৩৯৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৬১ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১৬ হাজার ৫১৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ১৫৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, আমার নেটওয়ার্ক, ন্যাশনাল ব্যাংক, বিবিএস ক্যাবল, বিকন ফার্মা, লংকা-বাংলা ফাইন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, বেক্সিমকো লিমিটেড এবং ডোরিন পাওয়ার।
আরও পড়ুন:
ভোলার শাহবাজপুরে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান


/এসএনএইচ
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের