ডিএসইতে প্রধান সূচক ১৬, সিএসইতে কমেছে ৩২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৭, ১৫:৪৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৫:৪৭

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৬ দশমিক ৪৩ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৩২ দশমিক ৭৯ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯৩৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ২৪৯ কোটি ১৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৮৩ কোটি ২২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ১৭৬ কোটি ৯১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৯৩ কোটি ৬৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৬৯ পয়েন্টে এবং ৭ দশমিক ৬০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৭০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১৩৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, ফাস ফাইন্যান্স, শাহজালাল ইসলামী ব্যাংক, গ্রামীণ ফোন, লংকা-বাংলা ফাইন্যান্স, আইডিএলসি, বিবিএস ক্যাবল, সিটি ব্যাংক এবং কনফিডেন্স সিমেন্ট।

বুধবার সিএসইতে লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৫৪ কোটি ৭৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ৫১ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩২ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১১ হাজার ৬৯৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫০ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১৯ হাজার ৩৩০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৫১ পয়েন্ট কমে এক হাজার ৪৭২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১৭ হাজার ৪৪৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১টির, কমেছে ১০০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইডিএলসি, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এবি ব্যাংক, ওমিয়েক্স, উত্তরা ব্যাংক, সাইফ পাওয়ার, গ্রামীণ ফোন, লংকা-বাংলা ফাইন্যান্স এবং বিডি থাই। 
আরও পড়ুন:
অক্টোবরে মূল্যস্ফীতি ৬.০৪ শতাংশ

/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের