ডিএসইতে প্রধান সূচক ৮৮, সিএসইতে কমেছে ১৫৭ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৮, ১৫:৩৮আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৫:৩৮

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৮৮ দশমিক ০১ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১৫৭ দশমিক ৩৭ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৫১৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৪০ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৭২ কোটি ২৭ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ২২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৩ কোটি ৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ দশমিক ০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ দশমিক ৯৯ পয়েন্ট কমে এক হাজার ৩৯৮ পয়েন্টে এবং ২৮ দশমিক ০৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৩৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ২৭৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, লংকা-বাংলা ফাইন্যান্স, গ্রামীণ ফোন, ইফাদ অটোমোবাইল, প্যারামউন্ট টেক্সটাইল, ফার্মা এইড, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং বিভি থাই।

বুধবার সিএসইর লেনদেন চিত্র সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৫৭ কোটি ৩৭ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১১ কোটি ৩০ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৫৭ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১১ হাজার ২৯২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৬৩ দশমিক ৯২ পয়েন্ট কমে ১৮ হাজার ৬৯১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৮ দশমিক ২৩ পয়েন্ট কমে এক হাজার ৪১৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৬১ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১৬ হাজার ৯৫৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ২০০টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট, সামিট পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, বিজিআইসি, শাহজালাল ইসলামী ব্যাংক, গ্রামীণ ফোন, প্যারামউন্ট টেক্সটাইল, স্কয়ার ফার্মা এবং বেক্সিমকো লিমিটেড।
আরও পড়ুন:
ব্যাংকগুলোর ঋণ আমানত অনুপাত পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক


/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের