সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ২৪ দশমিক ৯৪ পয়েন্ট বেড়েছে।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৮৩ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪২৬ কোটি ৯০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৮৯ কোটি ৫৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৭ কোটি ৩৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৭৫ পয়েন্টে এবং ৩ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৫৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১১৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মনো সিরামিক ইন্ডাস্ট্রিজ, সিভিও পেট্রোক্যামিকেল, ইবনে সিনা, ন্যাশনাল টিউবস লিমিটেড, বিবিএস ক্যাবলস লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম, গ্রামীণফোন, অ্যাপেক্স ফুডস, স্কয়ার ফার্মা এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩০ কোটি ৩২ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৪ কোটি ২ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৪ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯০৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৬ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৯৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ৭২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- পপুলার লাইফ ইন্সুরেন্স, গ্রামীণফোন, ডেলটা ব্র্যাক হাউজিং, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সাইফ পাওয়ারট্যাক লিমিটেড, বিবিএস ক্যাবলস লিমিটেড, ফনিক্স ফাইন্যান্স, উইমেক্স ইলেক্ট্রোকোড, ইবনে সিনা এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।







