ডিএসইতে প্রধান সূচক ২০, সিএসইতে বেড়েছে ২৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১৫:৩৮আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৫:৩৮

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ২৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬২০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৬২৩ কোটি ৭২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৭৭ কোটি ৪৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫৬১ কোটি ৪৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫ কোটি ৯৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৬৫ পয়েন্টে এবং ১৩ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২০৪ পয়েন্টে।   
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৮১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, আল আরাফাহ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ইবনে সিনা,  ওসমানিয়া গ্লাস  শিট ফ্যাক্টরি, কেয়া কসমেটিকস এবং স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪২ কোটি ৬২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৯ কোটি ৬২ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৮৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪২ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭৭  দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৬৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১২০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো, আল আরাফাহ ব্যাংক, ওসমানিয়া গ্লাস  শিট ফ্যাক্টরি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড, অ্যাডভান্ট ফার্মা লিমিটেড এবং স্কয়ার ফার্মা। 

 

/এসএসএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের