সেলিম প্রধানের ব্যাংক হিসাব স্থগিত করলো বিএফআইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৯, ২৩:০০আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২৩:৪১

সেলিম প্রধানের উপস্থিতিতে তার বাসা থেকে মাদকদ্রব্য, নগদ টাকা ও হরিণের চামড়া জব্দ করে র‌্যাব অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের সব ব্যাংক হিসাবের লেনদেন সাময়িকভাবে স্থগিত (ফ্রিজ) করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মঙ্গলবার(১ অক্টোবর) দেশের সব বাণিজ্যিক ব্যাংকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

এদিকে বেসরকারি একটি ব্যাংকের প্রধান নির্বাহী মঙ্গলবার (১ অক্টোবর) রাতে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, চিঠিতে সেলিম প্রধানের ব্যক্তিগত ও তার প্রতিষ্ঠানের নামে থাকা সব ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য ফ্রিজ (স্থগিত) রাখতে বলা হয়েছে।

চিঠিতে সেলিম প্রধানের তিনটি ঠিকানা দেওয়া হয়েছে। এগুলো হলো গুলশান-২–এর ১১/এ সড়কের মমতাজ ভিশন, কারওয়ান বাজারের সোনারগাঁও রোডের প্ল্যানার্স টাওয়ার ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতার প্রধান বাড়ি।

জানা গেছে, সেলিম প্রধানের প্রতিষ্ঠান জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারসে বিভিন্ন ব্যাংকের চেক বই ছাপা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সার্টিফিকেট ও অফিসের নথিপত্রও ছাপানো হয়। তার এই প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের শীর্ষ ঋণখেলাপিদের মধ্যে একটি।

আরও পড়ুন:
সেলিম প্রধানের বাসায় ২৩ দেশের মুদ্রা, হরিণের চামড়া 

তিনটি ব্যাংকে অনলাইন ক্যাসিনোর লেনদেন হতো

হরিণ হত্যার অপরাধে কারাগারে অনলাইন ক্যাসিনো’র মূলহোতা সেলিম

/জিএম/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের