ওমর ফারুক ও স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৯, ২০:৩৫আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:০০

ওমর ফারুক চৌধুরী যুবলীগের চেয়ারম্যান পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া ওমর ফারুক চৌধুরী, তার স্ত্রী ও তিন ছেলে এবং তাদের মালিকানাধীন দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ (লেনদেন স্থগিত) করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর অধ্যাদেশ-১৯৮৪-এর ১১৬ ধারার ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর এনবিআর থেকে ব্যাংকগুলোকে এই আদেশ দেওয়া হয়েছে।

ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে এনবিআর বলেছে, ওমর ফারুক চৌধুরী, তার স্ত্রী শেখ সুলতানা রেখা, তিন ছেলে আবিদ চৌধুরী, মুক্তাদির আহমেদ চৌধুরী ও ইশতিয়াক আহমেদ চৌধুরীর ব্যাংক হিসাব থেকে কোনও টাকা উত্তোলন বা স্থানান্তর করা যাবে না। একই চিঠিতে তাদের ব্যবসায় প্রতিষ্ঠান লেকভিউ প্রোপার্টিজ ও রাও কনস্ট্রাকশনের হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে।

চিঠিতে তাদের বর্তমান ঠিকানা দেওয়া হয়েছে ধানমন্ডি ৮/এ সড়কের ইস্টার্ন হেরিটেজ, রমনার বঙ্গবন্ধু অ্যাভিনিউর ৪৫ নম্বর বাসা ও চট্টগ্রামের রাউজানের সূত্রাপুর।

এর আগে ৩ অক্টোবর ওমর ফারুকের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তখন তার নামে থাকা সব হিসাবের লেনদেনের তথ্যসহ বিবরণী পাঠাতে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়।

ক্যাসিনো কেলেঙ্কারিতে এর আগেও কয়েকজন যুবলীগ নেতা ও ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ এবং অনেকের ব্যাংক হিসাব স্থগিতও করা হয়। 

আরও পড়ুন: 

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুককে অব্যাহতি

/জিএম/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের