তৈরি পোশাক খাতে উৎসে কর দশমিক ২৫ শতাংশ হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৯, ২২:৫২আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২৩:৪৮

তৈরি পোশাক খাত (ফাইল ছবি)

তৈরি পোশাক খাতে ফের উৎসে কর দশমিক ২৫ শতাংশ হলো। সোমবার (২১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এনবিআর বলছে, তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত  রফতানির বিপরীতে উৎসে কর দিতে হবে দশমিক ২৫ শতাংশ।

প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক খাতের উৎসে কর ১ শতাংশ নির্ধারণ করা হয়। অর্থাৎ কোনও গার্মেন্টস মালিক ১০০ টাকার তৈরি পোশাক রফতানি করলে তার বিপরীতে এক টাকা উৎসে কর দেওয়ার কথা। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনও গার্মেন্টস মালিক এখন থেকে ১০০ টাকার তৈরি পোশাক রফতানি করলে তার বিপরীতে তাকে ২৫ পয়সা উৎসে কর হিসেবে দিতে হবে।

যদিও সাম্প্রতিক বছরগুলোতে পোশাক মালিকদের কখনও ১ শতাংশ হারে উৎসে কর দিতে হয়নি। প্রতিবছর বাজেটে অথবা পরে প্রজ্ঞাপনের মাধ্যমে কর কমানো রেওয়াজে পরিণত হয়েছে। এর আগে এই বছরের ২ জানুয়ারি দশমিক ৬০ শতাংশ থেকে কমিয়ে রফতানি আয়ের বিপরীতে দশমিক ২৫ শতাংশ হারে উৎসে কর নির্ধারণ করা হয়। এছাড়া গত বছরের ৫ সেপ্টেম্বর ১ শতাংশ থেকে দশমিক ৪০ শতাংশ কমিয়ে দশমিক ৬০ শতাংশ নির্ধারণ করা হয়।

এর আগে গত ১২ সেপ্টেম্বর গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি রুবানা হক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানকে চিঠি দেন। চিঠিতে বিজিএমইএ’র পক্ষ থেকে এই অর্থবছরে আরোপিত উৎসে কর এক শতাংশ থেকে কমিয়ে দশমিক ২৫ শতাংশ করার অনুরোধ করা হয়।

জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে তৈরি পোশাক খাতে উৎসে কর ছিল দশমিক ৩০ শতাংশ। ২০১৫-১৬ অর্থবছরে বাজেটে তা দ্বিগুণ করে দশমিক ৬০ শতাংশ করা হয়। ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে উৎসে কর এক দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হলেও শেষ পর্যন্ত দশমিক ৭০ শতাংশ নির্ধারণ করা হয়। একই হারে ২০১৭-১৮ অর্থবছরে উৎসে কর দেন উদ্যোক্তারা। শেষ পর্যন্ত ২০১৮-১৯ অর্থবছরে এটি দশমিক ২৫ শতাংশ করা হয়েছে।

জানা গেছে, উৎসে কর কমানোর ফলে প্রায় ২০০ কোটি টাকার মতো রাজস্ব কম আদায় হবে।

আরও পড়ুন: 

তৈরি পোশাক খাতে ফের উৎসে কর দশমিক ২৫ শতাংশ হচ্ছে

 

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী