অন্য ব্যাংকের চেক জমা দেওয়ার দিনই টাকা পাবেন গ্রাহক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৯, ২৩:১২আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২৩:১৬

বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং লেনদেন আরও সহজ করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে যেকোনও ব্যাংকের চেক যেকোনও ব্যাংকে জমা দেওয়ার দিনই টাকা পাবেন গ্রাহকরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের আধুনিক সংস্করণের কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, চেক ও ইলেকট্রনিক পদ্ধতিতে দেশের আন্তঃব্যাংক লেনদেন গতিশীল ও ঝুঁকিমুক্ত হবে। বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের নতুন এই সংস্করণে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার দিনে দুই বার নিষ্পত্তি করা হবে। এর ফলে পরিশোধিত বেতন-ভাতা, সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় দেওয়া ভাতা, ডিভিডেন্ট ওয়ারেন্ট, বিল ও অন্যান্য পরিশোধ একই দিনে প্রাপকের হিসাবে জমা হবে। যা দেশের আর্থিক লেনদেন ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এই ব্যবস্থা চালু হওয়ার প্রথম দিনে ৬৫ হাজার ৭৩৬টি চেকের নিষ্পত্তি ঘটে। এছাড়া ৬০ হাজারের বেশি ইএফটি লেনদেন হয়। এর আর্থিক মূল্য যথাক্রমে ৭ হাজার ৬০০ কোটি টাকা এবং ৪৪০ কোটি টাকা।
জানা গেছে, বর্তমানে অটোমেটেড চেক ক্লিয়ারিং হাউজ (বিএসিএইচ), ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (ইএফটিএন) ও ন্যাশনাল পেমেন্ট সুইচ (এনপিএস)-এর মাধ্যমে দেশের ব্যাংকগুলোর মধ্যে অনলাইনে তাৎক্ষণিক আর্থিক লেনদন, চেক পরিশোধ কার্যক্রম চলছে।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম