এবারও সেরা করদাতা সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৯, ২০:২৩আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২২:৫০

সাকিব আল হাসান এ বছরও সেরা করদাতা হয়েছেন সাকিব আল হাসান। একইসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের সেরা করদাতার তালিকায় রয়েছে তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজার নামও। গত বছরও এই তিন জনকেই সেরা করদাতার খেতাব দেওয়া হয়েছিল। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) খেলোয়াড় ক্যাটাগরিতে ২০১৮-১৯ কর বর্ষে দেশের সেরা করদাতা হিসেবে তাদের মনোনীত করেছে। এ বছর ৭৪ জন ব্যক্তি ট্যাক্স কার্ড পাবেন। মঙ্গলবার (৫ নভেম্বর) এ ব্যাপারে সরকার গেজেট প্রকাশ করেছে।

এছাড়া এ বছরও সেরা করদাতার তালিকায় এসেছে অভিনেতা শাকিব খান (সাকিব খান রানা), তাহসান, অভিনেত্রী ববিতা (ফরিদা আক্তার ববিতা) ও নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরুর নামও। গায়িকা মমতাজ বেগম ও গায়ক এসডি রুবেলও আছেন সেরা করদাতার তালিকায়।

এ বছর ৭৪ জন ব্যক্তি ট্যাক্স কার্ড পাবেন। মঙ্গলবার (৫ নভেম্বর) এ ব্যাপারে সরকার গেজেট প্রকাশ করেছে।

‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ৭৪টি, কোম্পানি পর্যায়ে ৫৭টি এবং অন্যান্য ক্ষেত্রে ১০টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদানের লক্ষ্যে প্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার।

/জিএম/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম