মোবাইল ব্যাংকিংয়ে রিটার্ন জমা দেওয়া যাবে

আয়কর মেলা শুরু বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ২১:২৫আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২১:৪৫

আয়কর মেলা শুরু বৃহস্পতিবার জাতীয় আয়কর মেলা শুরু হবে আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর)। প্রথমবারের মতো এবার মেলায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রিটার্ন জমা দেওয়া যাবে। মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এসময় এনবিআর সদস্যরাসহ মেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, প্রতিবছরের মতো এবারও করদাতাদের জন্য আয়কর মেলায় করবিবরণী থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক ও বুথ থাকবে। একই ছাদের নিচে মিলবে সব সেবা। করদাতাকে শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। মেলায় নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে পারবেন। এ ছাড়া ই-পেমেন্টের জন্য পৃথক বুথ থাকবে।
তিনি বলেন, করদাতাদের আয়কর দেওয়ার বিষয়টি আরও সহজ করতে মেলায় মোবাইল ব্যাংকিং সুবিধা থাকছে। এবারই প্রথম রকেট, ইউপে, বিকাশ, নগদ এবং শিওর ক্যাশ এনবিআরের ই-পেমেন্ট পোর্টালের সঙ্গে সংযুক্ত হচ্ছে। ফলে ই-পেমেন্টে মোবাইল ব্যাংকিং যুক্ত হওয়ার মাধ্যমে করদাতারা সহজেই আয়কর দিতে পারবেন।
‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’— এই স্লোগানে দেশব্যাপী শুরু হচ্ছে এবারের আয়কর মেলা। এর মধ্যে রাজধানীসহ সব বিভাগীয় শহরে ৭ দিন, জেলা শহরগুলোয় ৪ দিন, ৪৮ উপজেলায় ২ দিন এবং ৮ উপজেলায় দিনব্যাপী আয়কর মেলার আয়োজন করবে এনবিআর। সব মিলিয়ে এবার দেশের ১২০ স্থানে অনুষ্ঠিত হবে আয়কর মেলা।
অন্যান্য বারের সব সুযোগ-সুবিধার পাশাপাশি এবার মেলায় মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাসহ সেনাবাহিনীর সদস্যদের জন্য আলাদা বুথ থাকবে।
গত বছর আয়কর মেলায় ১৬ লাখ ৩৬ হাজার ২৬৬ নাগরিক সেবা নেন। রিটার্ন জমা হয় ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩টি। আর কর আদায় হয় ২ হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা। নতুন নিবন্ধন নেন ৪৫ হাজার ৪৩৭ জন করদাতা।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম