ডেসকোর দুই উপকেন্দ্র উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ০২:১৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০২:২২

ডেসকো রাজধানীর গুলশান, বারিধারা, বাড্ডা, আফতাব নগর ও পূর্বাচলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে দুটি নতুন উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) আফতাবনগর ও পূর্বাচলে (সেক্টর ২)  ১৩২/৩৩/১১ কেভি গ্রিডসম্পন্ন উপকেন্দ্র দুটি নির্মাণ করেছে।

রবিবার (১৭ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এই উপকেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও ডেসকোর চেয়ারম্যান মাকসুদা খাতুন।

অনুষ্ঠানে জানানো হয়, আফতাবনগর গ্রিড উপকেন্দ্রটি ২০১৯ সালের জুন মাসে পরীক্ষামূলকভাবে চালু হয়।এখান থেকে বাড্ডা, আফতাবনগর, বারিধারা, গুলশানসহ এর আশপাশের এলাকার গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হবে। এই এলাকায় নিরবচ্ছিন্ন সরবরাহের পাশাপাশি নতুন ও পুরাতন মিলিয়ে মোট ৯০ হাজার গ্রাহককে বিদ্যুৎ সুবিধা দিতে সাবস্টেশনটি নির্মাণ করা হয়েছে।

/এসএনএস/এনআই/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম