৩৬ দিন পর ৪ হাজার পয়েন্ট ছাড়ালো ডিএসই সূচক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২০, ১৬:১২আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৭:১৬

ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৩৬ দিন পর আবারও চার হাজার পয়েন্টের ঘর অতিক্রম করেছে। সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার (৭ জুলাই)  ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ বেড়ে ৪ হাজার ১ দশমিক ৮১ পয়েন্ট হয়েছে।

এর আগে গত ৩১ মে এ সূচক ৪ হাজার ৬০ পয়েন্টে ছিল। এরপর তা চার হাজারের নিচে নেমে যায়।

ডিএসই-তে মঙ্গলবার (৭ জুলাই) ১৩৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১৫০ কোটি ৬ লাখ টাকা। মঙ্গলবার ডিএসই-তে লেনদেন হয়েছে ৩১২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির। আর কমেছে ৩৬টির। অপরিবর্তিত রয়েছে ২২৯টির দর।

টাকার অঙ্কে ডিএসই-তে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিকন ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির ১২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৭ কোটি ৯৫ লাখ টাকার লেনদেনের মাধ্যমে এর পরের স্থানে রয়েছে এক্সিম ব্যাংক।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৫ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৭৪ পয়েন্ট হয়েছে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩১ শতাংশ বেশি।

সিএসই-তে এদিন ৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৮৯ কোটি ১৭ লাখ টাকা। এদিন লেনদেন হয়েছে ১২০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টির দর।

/জিএম/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের